73266135_1145839862287733_1550856941910097920_n

Advertisement

রফিক সরকার, গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে বাংলাদেশ স্কাউট ঢাকা অঞ্চল ৪৬৮তম ইউনিট লিডার বেসিক কোর্স শুরু হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) সকাল থেকে উপজেলার বালীগাঁও উচ্চ বিদ্যালয়ে ৫ দিনব্যাপী এ ইউনিট লিডার বেসিক কোর্স শুরু হয়। শেষ হবে আগামী ৩০ অক্টোবর।

বাংলাদেশ স্কাউট কালীগঞ্জ উপজেলা শাখার ব্যবস্থাপনায় আয়োজিত এ বেসিক কোর্স প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন গাজীপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবু নাসার উদ্দিন।

কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জুবের আলমের সভাপতিত্বে ও বাংলাদেশ স্কাউট কালীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেনের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- কোর্স লিডার শাহানাজ বেগম, এফ. ডব্লিউ.এম সাইফুজ্জামান, মো. আমিরুল ইসলাম প্রমুখ।

এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৫ শিক্ষক, সাংবাদিক আব্দুর রহমান আরমান, বিল্লাল হোসেন, রিয়াদ হোসেন উপস্থিত ছিলেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google