Picture Kaligonj (2)

Advertisement

রফিক সরকার, গাজীপুর প্রতিনিধি : ‘‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’’ প্রতিপাদ্যে ৪৮তম সমবায় দিবস উদযাপন উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার শহীদ ময়েজউদ্দিন অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

75233677_804905376613382_1240043146679681024_n

উপজেলা সমবায় কর্মকর্তা মির্জা ফারজানা শারমিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিক। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ্যাড. মাকসুদ-উল-আলম, উপজেলা কৃষি কর্মকর্তা আবু নাদের সিদ্দিকী, নির্বাচন কর্মকর্তা ফারিজা নূর, যুব উন্নয়ন কর্মকর্তা ইউসুফ ভূঁঞা প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google