Advertisement
 নিজেস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের কালীগঞ্জ নির্বাচনী এলাকায় দেশের বর্তমান করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া ৫শ পরিবার পেলেন দেশের সর্ববৃহৎ শিল্প প্রতিষ্ঠান প্রাণ-আরএফএলের খাদ্য সহায়তা। শনিবার (৪ এপ্রিল) বিকেলে কালীগঞ্জ পৌর এলাকার মূলগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি এ খাদ্যসামগ্রী বিতরণ করেন। এ সময় ৫শ পরিবারের প্রত্যেককে পরিবারকে ৫ কেজি চাল, ১ কেজি ডাল ও ১ কেজি লবন।

এ সময় উপস্থিত ছিলেন প্রান-আরএফএল গ্রæপের জেনারেল ম্যানেজার (ডিপিএল) রাহাত হোসেন রনি, জেনারেল ম্যানেজার (ময়মনসিংহ এগ্রো লিঃ) পরেশ কান্তি দাস, সিনিয়র ম্যানেজার (প্রশাসন) সাইদুর রহমান সাঈদ, গাজীপুর জেলা পরিষদের সদস্য শফিউল কাদের নান্নু, ওয়ার্ড কাউন্সিলর আমিনুর রহমান, স্থানীয় আ’লীগ নেতা মো. মাজেদুল ইসলাম সেলিম, শহীদুল কাদের পাপ্পু, মো. কামরুল ইসলাম, মিন্টু মিয়া, শহীদুল ইসলাম শিমুল প্রমুখ।

এর আগে সকালে মেহের আফরোজ চুমকি এমপি গাজীপুর-৫ কালীগঞ্জ নির্বাচনী এলাকার পূবাইল ও কুদাবতে এবং দুপুরে কালীগঞ্জ পৌর এলাকার ঘোনাপাড়া এলাকায় কর্মহীন মানুষের মাঝে চাল, ডাল, আলু, তৈল, লবন ইত্যাদি খাদ্যসামগ্রী বিতরণ করেন। এই দুঃসময়ে তিনি সমাজের বিত্তবানদের এগিয়ে আসারও আহবান জানান।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google