Close Menu
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
ZoomBangla iNews
Home বিভাগীয় সংবাদ কালীগঞ্জ কল্যাণ সংস্থার উপদেষ্টা পরিষদে দুই কৃতি সন্তানের অন্তর্ভুক্তি
গাজীপুর ঢাকা বিভাগীয় সংবাদ

কালীগঞ্জ কল্যাণ সংস্থার উপদেষ্টা পরিষদে দুই কৃতি সন্তানের অন্তর্ভুক্তি

By rskaligonjnewsFeb 14, 2026, 8:55 PM Asia/DhakaUpdated:Feb 14, 2026, 8:55 PM Asia/Dhaka2 Mins Read
Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জের সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে সক্রিয় অবদান রাখা দুই কৃতি ব্যক্তিত্ব-ইঞ্জিনিয়ার মো. এনামুল হক ও কাজী জাহেদ হাসান-কালীগঞ্জ কল্যাণ সংস্থার উপদেষ্টা পরিষদে যুক্ত হয়েছেন। সংগঠনের কার্যনির্বাহী কমিটির সর্বসম্মত সিদ্ধান্তে তাঁদের এ মনোনয়ন চূড়ান্ত করা হয়।

Mojibur-Rahman copy

ইঞ্জিনিয়ার মো. এনামুল হক জেলার কালীগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ড গোলাবাড়ী গ্রামের আজিজুল হক ও মোসাম্মৎ শামসুন্নাহার বেগম দম্পতির সন্তান।

পেশায় তিনি সরকারি চাকরিজীবী ও শিক্ষাগত যোগ্যতায় প্রকৌশলী হিসেবে তিনি কর্মক্ষেত্রে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।

অপরদিকে, কাজী জাহেদ হাসান একই জেলা ও একই পৌরসভা ও ওয়ার্ডের চৌড়া গ্রামের কাজী আনোয়ার হোসেন ও শামসুন্নাহার বেগম দম্পতির সন্তান। পেশাগত জীবনে তিনি একজন চাকরিজীবী হলেও সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে তাঁর সম্পৃক্ততা দীর্ঘদিনের।

সংগঠনের প্রতিষ্ঠালগ্ন থেকেই তাঁরা সদস্য হিসেবে যুক্ত ছিলেন এবং বিভিন্ন সময়ে আর্থিক সহায়তা, পরামর্শ ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে কালীগঞ্জের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁদের নিরলস পরিশ্রম ও অবদানের স্বীকৃতিস্বরূপ উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত করা হয়।

গত ৩০ জুন অনুষ্ঠিত সংগঠনের বার্ষিক সাধারণ সভায় তাঁদের সম্মানে সংবর্ধনার আয়োজন করা হয়। এ সময় সংগঠনের পক্ষ থেকে তাঁদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয় এবং ভবিষ্যতেও তাঁদের অভিজ্ঞতা ও দিকনির্দেশনা সংগঠনের কার্যক্রমকে আরও সমৃদ্ধ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।

কালীগঞ্জ কল্যাণ সংস্থার নেতৃবৃন্দ জানান, সমাজকল্যাণমূলক কার্যক্রমকে গতিশীল ও সুসংগঠিত করতে অভিজ্ঞ ও নিবেদিত ব্যক্তিদের সম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন দায়িত্ব পালনের মাধ্যমে এই দুই কৃতি সন্তান সংগঠনের অগ্রযাত্রায় আরও কার্যকর ভূমিকা রাখবেন-এমনটাই সবার প্রত্যাশা।

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
ZoomBangla iNews
ZoomBangla iNews
inews.zoombangla.com
Follow

Follow ZoomBangla iNews on Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from ZoomBangla iNews in your Google news feed.

Follow ZoomBangla iNews on Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)

Related Posts
বিদ্যুৎ থাকবে না

দেশের যেসব এলাকায় শনিবার টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

May 22, 2026, 11:40 PM Asia/Dhaka
ব্র্যাক বিশ্ববিদ্যালয়

পানিতে ডুবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু

May 22, 2026, 10:11 PM Asia/Dhaka
নারী পুলিশ সদস্য

সাজা ও গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়েও চাকরি করছেন নারী পুলিশ সদস্য

May 22, 2026, 9:54 PM Asia/Dhaka
Latest News
বিদ্যুৎ থাকবে না

দেশের যেসব এলাকায় শনিবার টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

ব্র্যাক বিশ্ববিদ্যালয়

পানিতে ডুবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু

নারী পুলিশ সদস্য

সাজা ও গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়েও চাকরি করছেন নারী পুলিশ সদস্য

দোকানে বসতে নিষেধ

নে ’শাগ্রস্ত অবস্থায় দোকানে বসতে নিষেধ, বাবাকে কু পি’ য়ে হ ‘ত্যা

Fake APS

প্রধানমন্ত্রীর এপিএসের তৎপরতায় ভুয়া এপিএস গ্রেফতার

ট্রাক

গোপালগঞ্জে গরুবোঝাই ট্রাক খালে পড়ে ৪ গরুর মৃত্যু

ভিজিএফ

জামালপুরে বিএনপি নেতাদের হাতে ভিজিএফ কার্ড তুলে দিলেন চেয়ারম্যান

চাঁদাবাজি

চাঁদাবাজি মামলায় পাবনায় ডিবির অভিযান, গ্রেপ্তার ৩

মাধবীলতা

রংপুরে খোঁজ মিলল দুষ্প্রাপ্য শতবর্ষী মাধবীলতা

সুন্ধি

মৌলভীবাজারে বিপন্ন প্রজাতির তিন সুন্ধি কচ্ছপ উদ্ধার

 

ZoomBangla iNews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp