Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জ কেন্দ্রেীয় পাঠাগারের প্রায় অর্ধলক্ষ টাকার বই দিলো স্থানীয় সামাজিক উন্নয়ন সংগঠন কালীগঞ্জ কল্যাণ সংস্থা (কেকেএস)।

সোমবার (৪ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পাঠাগার পরিচালনা কমিটির সভাপতি মো. শিবলী সাদিকের হাতে দেশ-বিদেশের স্বনামধন্য বিভিন্ন লেখকদের বই তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ।

কালীগঞ্জ কল্যাণ সংস্থার পক্ষে এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার মো. জসিম উদ্দিন, কোষাধ্যক্ষ এ্যাড. মুহাম্মদ রাশিদুল হাসান রুবেল, দপ্তর সম্পাদক আশরাফুল হক সোহেল, সদস্য দুলাল মোড়ল, সাংবাদিক রফিক সরকার প্রমুখ।

কালীগঞ্জ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মো. মাশহুদুর রহমান সাজেদ বলেন, সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী সামাজিক সংগঠন হিসেবে স্থানীয় ক্ষেত্রে সরকারের সাথে শিক্ষা নিয়ে কাজ করার কথা আমাদের। স্থানীয়ভাবে ঝরে পড়া শিশুদের স্কুল মুখী করতে নানাভাবে কাজ করছে সংগঠনটি। আর উপজেলা নির্বাহী কর্মকতার (ইউএনও) উদ্যোগে নির্মিত কালীগঞ্জ কেন্দ্রেীয় পাঠাগারে বই দেওয়া আমাদের সংগঠন শিক্ষা ক্ষেত্রে কাজ করারি একটি অংশ। কারণ এখানে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী পাঠকরা বই পড়ার সুযোগ পাবে।

জানা গেছে, ইউএনও মো. শিবলী সাদিকের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি, গাজীপুর জেলা প্রশাসক এস.এম তরিকুল ইসলাম ও স্থানীদের সহযোগীতায় গত বছরের মাঝামাঝি কালীগঞ্জে কেন্দ্রেীয় পাঠাগার তৈরির উদ্যোগ নেন। প্রায় কোটি টাকা ব্যয়ে নির্মিত পাঠাগারটি এখন উদ্বোধনের অপেক্ষায়। খুব শীঘ্রই পাঠকদের জন্য উন্মুক্ত করা হবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google