Advertisement

নিজেস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জে গত ২৪ ঘন্টায় করোনা সন্দেহে ১ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়। নমুনা পরীক্ষার পর ওই ৫১ জনের মধ্যে ২৩ জনের নমুনায় করোনাভাইরাস পজেটিভ পাওয়া যায়। তবে ২৩ জনের মধ্যে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫ চিকিৎসক, ২ নার্স, ২ স্যাকমো, ১ ক্যাশিয়ার ও ১ ওটি বয় রয়েছে। এছাড়াও কালীগঞ্জ থানার এক উপ-পরিদর্শক (এসআই) রয়েছে। এ নিয়ে কালীগঞ্জ উপজেলায় করোনা মোট আক্রান্তের সংখ্যা ৩৭ জন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ছাদেকুর রহমান আকন্দ ও কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

ডাঃ মোহাম্মদ ছাদেকুর রহমান আকন্দ জানান, করোনা আক্রান্ত ২৩ জনকে আইসোলেশনে পাঠানো হবে। এছাড়াও তাদের সংস্পর্শে আসা সকলের নমুনা সংগ্রহ করে আগামীকাল (১৭ এপ্রিল) আইইডিসিআর-এ পাঠানো হবে এবং আক্রান্ত ২৩ জনের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইন করে তাদের বাড়িতে সতর্কতামূলক লাল নিশান টানিয়ে দেওয়া হবে বলেও জানান তিনি। করোনা পজেটিভ ২৩ জনের মধ্যে কালীগঞ্জ পৌর এলাকায় ১৭ জন, বক্তারপুর ইউনিয়নে ৪ জন্ ও তুমলিয়া ইউনিয়নে ২ জন আক্রান্ত বলেও জানান ওই কর্মকর্তা।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক থানার ওই এসআই’র আক্রান্তের সত্যতা স্বীকার করে বলেন, রিপোর্ট পাওয়ার পর ইতিমধ্যে তাকে আমরা থানার একটি বাসায় আইসোলেশনের ব্যবস্থা করেছি। এছাড়াও ওই এসআই’র সংস্পর্শে আসা সকলের নমুনা সংগ্রহ করে আগামীকাল (১৭ এপ্রিল) আইইডিসিআর-এ পাঠানো হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিক জানান, গত ১২ এপ্রিল এ উপজেলার প্রথম করোনায় আক্রান্ত ৫ জন রোগী সনাক্ত হয়। এরপর ১৩ এপ্রিল আক্রান্ত হয় ৩ জন, ১৪ এপ্রিল ১ জন, ১৫ এপ্রিল ৫ জন, এবং আজকে (১৬ এপ্রিল) ২৩ জন। গত ৫ দিনে কালীগঞ্জে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৭ জনে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google