Advertisement

নিজস্ব প্রতিবদেক, গাজীপুর : গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার নির্বাচন আগামীকাল রোববার (২৮ নভেম্বর)। অথচ তিন দিন ধরে কাউন্সিলর প্রার্থী নিখোঁজ। এখন তার খোঁজ করতে বাবা ও স্ত্রীসহ স্বজনরা উপজেলা নির্বাচন অফিসের সামনে আহাজারি করছেন।

শনিবার (২৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে নির্বাচন অফিসের সামনে স্বজনরা প্রার্থী মেহেদী হাসানের (৪০) সন্ধান চেয়ে আকুতি করছিলেন।

তার বাবা আনোয়ার হোসেন বলেন, ‘বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকাল ৬টার দিকে মসজিদে যাওয়ার কথা বলে বাসা হতে বের হয় মেদেহী। কিন্তু আজ পর্যন্ত বাসায় ফিরে আসেনি। তার ব্যবহৃত দুটি মোবাইল ফোন বন্ধ রয়েছে। খোঁজাখুঁজি করে কোথাও তাকে পাওয়া যাচ্ছে না। এখন আমার ছেলেকে গুম করা হয়েছে, নাকি মেরে ফেলা হয়েছে— কিছু জানি না। এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী তেমন পদক্ষেপ নিচ্ছে না।’

স্ত্রী মাসুমা বলেন, ‘নির্বাচন চাই না, আমার স্বামীকে চাই। আমার স্বামীকে এনে দিন। আপনারা আমার স্বামীকে খুঁজে দিন। নির্বাচন অফিসার বলছেন, তারা আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছেন, বাকি কাজ তাদের।’

৯নং ওয়ার্ডের বাসিন্দা ফাইজুর রহমান বলেন, ‘মেহেদী হাসান অনেক জনপ্রিয় নেতা। কাল নির্বাচন কিন্তু তিনি এখনও নিখোঁজ। এখানেই আমাদের সন্দেহ, শত্রুতার কারণে এমন হতে পারে।’

কালিয়াকৈর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, পুলিশ বিভিন্ন জায়গায় তাকে খোঁজ করছে। খোঁজ পেলে জানানো হবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google