
কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. ইসমত আরা সোমবার (১২ অক্টোবর) এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
মোসা. ইসমত আরা জানান, ধর্ষণ ও যৌন হয়রানি রোধে কাপাসিয়ার বিনোদন কেন্দ্র ও হোটেল-মোটেলে অভিযান পরিচালনা করা হচ্ছে। এ অভিযানের অংশ হিসেবে সোমবার উপজেলা শহরে কয়েকটি দোকান ও কাশবনে অভিযান চালানো হয়। পরে আপত্তিকর অবস্থায় ছবি উঠানো ও আড্ডা দেয়া অবস্থায় ১৫ জন তরুণ ও ছয়জন তরুণীকে আটক করা হয়েছে।
পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৫ তরুণকে নয় হাজার চারশো টাকা জরিমানা এবং তরুণীদের অভিভাকদের হাজির করে সতর্ক করার পর মুচলেকা নিয়ে তাদের হস্তান্তর করা হয়েছে। এসময় তাদের কাছে থাকা একটি ক্যামেরা জব্দ করা হয়েছে। তাদের সকলের বয়স ১৫ বছর থেকে ১৮ বছরের মধ্যে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



