Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরে কাশিমপুর সারাব চংথিয়েন রি-জেনারেশন রিসোর্স কোম্পানি লিমিটেডের লুন্ঠিত মামলাসহ ৪ ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, জামালপুরে দেওয়ানগঞ্জ এলাকার সাইফুল ইসলাম, তাঁর স্ত্রী সেলিনা বেগম, একই এলাকার ইব্রাহিম খলিল ও কারখানার নিরাপত্তা কর্মী মো.এমদাদুল্লাহ।

সকালে মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মো.আজাদ মিয়া।

এসময় তিনি আরো বলেন, গত ৭ সেপ্টেম্বর রাতে মহানগরের কাশিমপুর থানা এলাকার সারাব চংথিয়েন রি-জেনারেশন রিসোর্স কোম্মপানীর লিমিটেডের মালিক অং এর শয়ন কক্ষে প্রবেশ করে ডাকাত দল তার মাথায় লোহার রড দিয়ে আঘাত করে। পরে রাতে ব্যাটারীর কার্টুনে থাকা নগদ দেড় কোটি টাকা লুঠ করে নিয়ে যায়।

এরপর কারাখানার মালিক অং থানায় মামলা করলে গাজীপুর মহানগর, জামালপুর ও কুমিল্লা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে নগদ ৭৪ লাখ ৯৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপপুলিশ কমিশনার শরীফ আহমেদ, মহানগর গোয়েন্দা পুলিশের উপপুলিশ কমিশনার জাকির হোসেন, কোনাবাড়ী কাশিমপুর থানার সিনিয়র সহকারী পুলিশ কমিশনার থোয়াই অংপ্রু মারমা।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google