Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর এক হাজতি নুর ইসলামের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

মৃত নুর ইসলাম টঙ্গীর হাজী মাজার বস্তি এলাকার আব্দুল লতিফের ছেলে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার বাহারুল ইসলাম জানান, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ হাজতি হিসেবে বন্দী ছিলেন নুর ইসলাম।

বৃহস্পতিবার সকালে কারাগারের ভেতর হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাকে কারা হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলেন তিনি।

সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে দুপুর সাড়ে ১২টার দিকে চিকিৎসক নুর ইসলামকে মৃত ঘোষণা করেন।

টঙ্গী পশ্চিম থানার এক মাদক মামলার এ আসামিকে ২০১৯ সালে ৩ জুলাই গাজীপুর জেলা কারাগার থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ স্থানান্তরিত হয়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google