Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : ভারত শাসিত জম্মু-কাশ্মীরের বিশেষ মযার্দা বাতিলের জেরে পকিস্তানের সঙ্গে উত্তেজনা ও সংঘর্ষ বৃদ্ধির জেরে দুই দেশকেই সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয় নিয়ে সোমবার (১৯ আগস্ট) নরেন্দ্র মোদী ও ইমরান খানের সঙ্গে ফোনে কথা বলেছেন তিনি।

মঙ্গলবার (২০ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করে এক টুইটবার্তায় মার্কিন প্রেসিডেন্ট বলেন, দুই ভালো বন্ধু- প্রধানমন্ত্রী ইমরান খান ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছি বাণিজ্য, কৌশলগত অংশীদারিত্ব এবং বিশেষ করে কাশ্মীরে উত্তেজনা কমাতে ভারত ও পাকিস্তানের কাজের বিষয়ে।

দুই প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলাকে ‘কঠিন পরিস্থিতি, কিন্তু উত্তম আলোচনা’ বলেও মন্তব্য করেন তিনি।

মোদীর সঙ্গে ফোনে কথা বলার বিষয়ে সোমবার (১৯ আগস্ট) হোয়াইট হাউজের মুখপাত্র হোগান গিডলি বলেন, ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা কমিয়ে ওই অঞ্চলে শান্তি বজায় রাখার বিষয়ে গুরুত্ব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

‘এছাড়াও, দুই নেতা (ট্রাম্প ও মোদী) কীভাবে ভারত-যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য বাড়িয়ে অর্থনৈতিক সম্পর্ক আরও মজবুত করা যায়, সে বিষয়ে আলোচনা করেছেন। তারা শিগগিরই আবার দেখা করার আগ্রহ প্রকাশ করেছেন।’

ফোনালাপের বিষয়ে ভারতীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, এ অঞ্চলের পরিস্থিতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী (মোদী) বলেছেন, কিছু নেতার চরম উস্কানিমূলক বক্তব্য ও ভারতবিরোধী সহিংসতায় উস্কানি দেওয়া এ অঞ্চলের শান্তি রক্ষায় সহায়ক নয়।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ প্রসঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশী সোমবার (১৯ আগস্ট) এক সংবাদ সম্মেলনে বলেন, নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলার পর ইমরান খানের কাছে ফোন করেন ডোনাল্ড ট্রাম্প। এসময় ভারতশাসিত কাশ্মীর পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন তারা। ভারত-পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন তিনি। আর প্রধানমন্ত্রী (ইমরান) বলেছেন, ভারতের উচিত আন্তর্জাতিক আইন মেনে চলা।

গত ৫ আগস্ট ভারতশাসিত জম্মু-কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে এটিকে দ্বিখণ্ডিত করার ঘোষণা দেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই থেকেই সহিংসতার আশঙ্কায় অবরুদ্ধ করে রাখা হয় গোটা উপত্যকা এলাকা।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.