Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় কিশোরগঞ্জে ১০০ মিটার সড়ক যেন এলাকাবাসীর গলার কাঁটা
জাতীয় বিভাগীয় সংবাদ

কিশোরগঞ্জে ১০০ মিটার সড়ক যেন এলাকাবাসীর গলার কাঁটা

By জুমবাংলা নিউজ ডেস্কJuly 9, 20192 Mins Read

শামীম হোসেন বাবু, কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনয়নের মুশরুত পানিয়াল পুকুর বেলতলি হাট থেকে নিতাই ইউনিয়ন পরিষদ পর্যন্ত সড়কটি পাকাকরণ হলেও ওই সড়কের মাঝখানে বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমানের বাড়ির সামনে একশো মিটার সড়কের কাজ গত তিন বছরেও সম্পন্ন করেনি ঠিকাদারী প্রতিষ্ঠান।

কিশোরগঞ্জে ১০০ মিটার সড়ক যেন এলাকাবাসীর গলার কাঁটা

Advertisement

কাজ চলাকালীন ওই একশো মিটার সড়কের বক্সকাটিং করার পর সড়কটি ওই অবস্থায় ফেলে রাখার কারণে যাতায়াতে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন এলাকাবাসীসহ পথচারিরা। এদিকে সড়কটি বক্সকাটিং করে রাখার কারনে এবং সড়কটি দিয়ে যাতায়াত করতে না পেরে এলাকাবাসী বিকল্প রাস্তা দিয়ে চলাচল করছে।

উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, রংপুর দিনাজপুর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (জিআরডিপি) আওতায় গত ২০১৬-১৭ অর্থ বছরে নিতাই মুশরুত পানিয়ালপুকুর বেলতলির হাট থেকে নিতাই ইউনিয়ন পরিষদ পর্যন্ত (১২৪৮-২২১৪) ৯৬৬ মিটার সড়ক উন্নয়ন কাজের জন্য ১ কোটি ২ লাখ ৫৮ হাজার ৪৭২ টাকা ৩৫৮ পয়সা বরাদ্দ দেয়া হয়। অপর দিকে একই স্থানে আশরাফুলের বাড়ি থেকে বেলতলি ক্যানেল পর্যন্ত ৫শ মিটার সড়ক নির্মাণে বরাদ্দ দেয়া হয় ৮২ লাখ ৬২ হাজার ৩৪ টাকা।

মঙ্গলবার (৯ জুলাই) সরজমিনে গিয়ে দেখা গেছে, নিতাই ইউনিয়নের মুশরুত পানিয়ালপুকুর বেলতলি হাট থেকে নিতাই ইউনিয়ন পরিষদ পর্যন্ত সড়কটির সম্পুন্ন কাজ সমাপ্ত করা হলেও সড়কটির মাঝখানে বীর মুক্তিযোদ্ধা আমিনুরের বাড়ির সামনে থেকে ফজলে মিয়ার বাড়ি পর্যন্ত একশো মিটার সড়কটির বক্সকাটিং করা হলেও বাকি কাজ সম্পন্ন করা হয়নি। ফলে ওই একশো মিটার সড়ক এলাকাবাসীর গলার কাটা হয়ে দাঁড়িয়েছে।

ওই এলাকার বাসিন্দা, আবুজার রহমান ,দুলাল হোসেন, ছকমল মিয়া, এমদাদুল আলীসহ সকলেই অভিযোগ করে বলেন, নিতাই কাছারীপাড়া গ্রামের মটরু মিয়ার ছেলে ফজলু মিয়া সরকারী রাস্তার মালিকানা দাবি করার কারণে ঠিকাদার ওই একশো মিটারের কাজ বন্ধ করে দেয়। আমরা এলাকাবাসী কাজ করার অনুরোধ করলেও তারা কোনও কথা শুনেননি।

উপজেলা প্রকৌশলী এস এম কেরামত আলী নান্নু বলেন, নিতাই বেলতলি থেকে নিতাই ইউনিয়ন পরিষদ পর্যন্ত সড়কটি নির্মাণ করার জন্য ঠিকাদার সমস্ত সড়ক বক্সকাটিং করেছিল। কিন্তু ওই এলাকার মটরু মামুদের ছেলে ফজলে মিয়া সরকারি রাস্তার মালিকানা দাবি করে আদালতে মামলা করায় ওই একশো মিটারের কাজ বাকি রেখে অবশিষ্ট কাজ সম্পন্ন করা হয়।

ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিক মোজাফর হোসেন বলেন, ওই একশো মিটার সড়কের সরকারি রাস্তা ব্যক্তি মালিকানা দাবি করে ফজলে মিয়া নামে এক ব্যক্তি আদালতে মামলা করায় ওই অংশটুকুর কাজ বন্ধ রেখে বাকি কাজ শেষ করা হয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
এইচএসসি পরীক্ষার্থী

১৬ জেলায় বন্যার শঙ্কা, এইচএসসি পরীক্ষার্থীদের যে বার্তা দিলো আন্তঃশিক্ষা বোর্ড

July 7, 2026
মোফা বাবু

২৪ ঘণ্টার আগেই মুক্তি মিলল মোফা বাবুর, লাখ টাকার ‘ম্যানেজ’ নিয়ে উঠছে প্রশ্ন

July 7, 2026
Saver

সাভারে এনসিপির সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২

July 7, 2026

Latest News

এইচএসসি পরীক্ষার্থী

১৬ জেলায় বন্যার শঙ্কা, এইচএসসি পরীক্ষার্থীদের যে বার্তা দিলো আন্তঃশিক্ষা বোর্ড

মোফা বাবু

২৪ ঘণ্টার আগেই মুক্তি মিলল মোফা বাবুর, লাখ টাকার ‘ম্যানেজ’ নিয়ে উঠছে প্রশ্ন

Saver

সাভারে এনসিপির সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২

Bonna

বন্যা পরিস্থিতি : ৬৪ জেলায় পৌঁছেছে ত্রাণ

সিংগাইর

তুচ্ছ ঘটনায় কিশোরকে কুপিয়ে জখম, এমপি আমানউল্লাহকে জড়িয়ে ‘মিথ্যাচার’!

মাটিচাপা পড়ে নারী

কক্সবাজারে ফের পাহাড় ধস, মাটিচাপা পড়ে নারীর মৃত্যু

জেলে তালিকা

চরফ্যাশন জেলে তালিকা হালনাগাদ করণ সভা অনুষ্ঠিত

বজ্রবৃষ্টিসহ ঝড়

দেশের ১২ জেলার ওপর দিয়ে রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টিসহ ঝড়ের সম্ভাবনা

Bonna

৩৮ নদীতে বেড়েছে পানি, ১৬ জেলায় বন্যার শঙ্কা

Student

পরীক্ষার খাতায় শিক্ষককে ‘আব্বু’ ডেকে নম্বর চাইলেন শিক্ষার্থী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa