Advertisement

প্রতীকী ছবি
জুমবাংলা ডেস্ক : সুনামগঞ্জে ছাতকে কীটনাশক পান করে সামিয়া আক্তার (১৪) নামের এক কিশোরীর আত্মহত্যা করেছে। রবিবার সকালে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুনামগঞ্জ মর্গে প্রেরণ করেছে পুলিশ। সামিয়া আক্তার উপজেলার ইসলামপুর ইউনিয়নের বনগাঁও গ্রামের মৃত রেনু মিয়ার কন্যা।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় তরল কীটনাশক পান করে সামিয়া আক্তার। এক পর্যায়ে বিষ ক্রিয়ায় ছটপট করতে থাকে সে। এ সময় পরিবারের সদস্যরা তাকে বিভিন্ন ধরনের টক জাতীয় তরল পানীয় পান করায়। পরিবারের দাবি, কিশোরীর বাড়ি থেকে হাসপাতাল দূরে হওয়ায় এবং অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে সামিয়াকে ডাক্তারের কাছে নেওয়া সম্ভব হয়নি।

পরে রাত ৯টার দিকে সামিয়ার মৃত্যু হয়। খবর পেয়ে রবিবার সকালে ছাতক থানার এসআই আরেফিন ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন।

এদিকে সামিয়ার মা সরুফা বেগমের দাবি, তার মেয়েকে বিষপানে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে। ঘটনার তদন্ত পূর্বক বিচার দাবি করেন তিনি।

ছাতক থানার এসআই আরেফিন জানান, এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া গেলে ময়নাতদন্তের পর বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় ছাতক থানায় ইউডি মামলা রুজু করা হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.