Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ ‘কীভাবে এই সর্বনাশ হলো’- বুঝতে পারছেন না কেউ
চট্টগ্রাম বিভাগীয় সংবাদ

‘কীভাবে এই সর্বনাশ হলো’- বুঝতে পারছেন না কেউ

By Shamim RezaAugust 30, 2019Updated:August 30, 20193 Mins Read

‘কীভাবে এই সর্বনাশ হলো’- বুঝতে পারছেন না কেউ

Advertisement
জুমবাংলা ডেস্ক : চাঁদপুরের মতলব দক্ষিণে মসজিদের ইমামের কক্ষ থেকে আব্দুল্লাহ আল নোমান (৫), রিফাত হোসেন (১৫) ও মো. ইব্রাহীম (১২) নামে ৩ শিশুর ম’রদেহ উদ্ধারের ঘটনা তোলপাড় সৃষ্টি হয়েছে। শুক্রবার বিকেলে মতলব পৌরসভার পূর্ব কলাদি জামে মসজিদের ইমামের কক্ষ থেকে এই তিন শিশুর লা’শ উদ্ধার করে পুলিশ। একসঙ্গে তিন শিশুর মৃ’ত্যুর ঘটনা ‘রহস্যজনক’ মনে করছে পুলিশ। আগামীকাল শনিবার হতভাগা এই তিন শিশুর লা’শ ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। এমন মৃ’ত্যুর ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে।

নিহত নোমান পূর্ব কলাদি জামে মসজিদের ইমাম মাওলানা জামাল উদ্দিনের ছেলে, রিফাত হোসেন মতলব দক্ষিণের উত্তর নুলুয়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে এবং মো. ইব্রাহীম একই নাটশাল গ্রামের মৃ’ত কামাল পাটওয়ারীর ছেলে। এর মধ্যে রিফাত ও ইব্রাহীম মতলব দক্ষিণের ভাঙ্গারপাড় মাদ্রাসার ছাত্র। এদের মধ্যে রিফাত জুমার নামাজের আজান দিয়েছিল। যে কক্ষ থেকে তিন শিশুর লা’শ উদ্ধার করা হয়েছে, সেখানে পুরোনো একটি আইপিএস ও ব্যাটারি ছিল। যা থেকে উৎকট গন্ধ বের হচ্ছে। উপস্থিত কেউ কেউ (নাম প্রকাশে অনিচ্ছুক) ধারণা করছেন, বন্ধ কক্ষে এ’সিডের উৎকট গন্ধে শ্বাসরুদ্ধ হয়ে ওই তিন শিশুর মৃ’ত্যু হতে পারে।

ইমাম জামাল উদ্দিন জানান, ৫ বছরের শিশু সন্তান নোমানকে তার কক্ষে রেখে নামাজ পড়াতে যান। নামাজ শেষে তার কক্ষে প্রবেশ করতে গেলে দরজা ভিতর থেকে বন্ধ পান। পরে পাশের জানালা দিয়ে দেখেন তার সঙ্গে আরো ২ শিশু অচেতন অবস্থায় পড়ে আছে। এসময় দরজা ভেঙে ইমামসহ উপস্থিত মুসল্লিরা অচেতন অবস্থায় ৩ শিশুকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রথমে নোমান ও রিফাতকে মৃ’ত বলে ঘোষণা করেন এবং কিছুক্ষণ পরে ইব্রাহীম মা’রা যায়।

মসজিদ কমিটির সভাপতি শামীম হোসেন ও সাধারণ সম্পাদক ফারুক গাজী বলেন, তাদের মসজিদ নিয়ে কোনো দ্বন্দ্ব বা কারো সঙ্গে বিরোধ নেই। তবে কি করে এমন ঘটনা ঘটলো তা নিয়ে তারাও চিন্তিত। শিশু রিফাতের বাবা জসিম উদ্দিন জানান, কীভাবে এমন সর্বনাশ হলো তা ভাবতে কষ্ট হচ্ছে। তবে এখনো তার শিশু সন্তানের মৃ’ত্যু নিয়ে কাউকে দায়ী করছেন না।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রধান ডা. মাহবুবুর রহমান জানান, তিন শিশুর শরীরে কোনো ধরনের আঘাত বা কাঁটাছেড়ার চিহ্ণ নেই। তবে তিনি ধারণা করছেন, কোনোর ধরণের বি’ষক্রিয়ায় শ্বা’সরুদ্ধ হয়ে তারা মা’রা গেছে। মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার আইচ বলেন, তিন শিশু মৃ’ত্যুর ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত ছাড়া আপাতত আর কিছু বলা যাবে না। এই ঘটনায় মসজিদের ইমাম জামাল উদ্দিনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এদিকে সংবাদ পেয়ে চাঁদপুরের পুলিশ সুপার জিহাদুল কবির ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরে তিনি জানান, একসঙ্গে তিন শিশুর মৃ’ত্যুর ঘটনা সত্যি রহস্যজনক। কারণ তাদের কারো শরীরে কোনো ধরণের আঘাত কিংবা জখমের চিহৃ নেই। তারপরও ভিসেরা রিপোর্ট না আসা পর্যন্ত মৃ;ত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে না। রাতে এই রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো মামলা রুজু হয়নি। ঘটনার পর থেকে পূর্ব কলাদি জামে মসজিদ এলাকায় পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। সূত্র : কালের কণ্ঠ

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
gazipur

গাজীপুরে আ.লীগ-ছাত্রলীগের ৩০ নেতা-কর্মী গ্রেফতার

June 22, 2026
sylhet

শাহজালালের মাজারের দানবাক্সে ৪ দিনে মিলল ১৭ লাখ ৬৫ হাজার টাকা

June 22, 2026
Atok

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেফতার

June 22, 2026

Latest News

gazipur

গাজীপুরে আ.লীগ-ছাত্রলীগের ৩০ নেতা-কর্মী গ্রেফতার

sylhet

শাহজালালের মাজারের দানবাক্সে ৪ দিনে মিলল ১৭ লাখ ৬৫ হাজার টাকা

Atok

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেফতার

কুমির

খানজাহান আলীর দিঘির সেই কুমির ১৯ দিন ধরে কিছুই খাচ্ছে না

শিশু রিফাত

বগুড়ায় শিশু রিফাত হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

Mosjid

মসজিদে হাজার টাকার জাল নোট দিয়ে ৮০০ টাকা ফেরত নেওয়ার চেষ্টা

আ.লীগ নেতা

গ্রেপ্তারের ভয়ে ছাদ থেকে লাফিয়ে প্রাণ গেল আ.লীগ নেতার

শিবির নেতা খুন

গাইবান্ধায় শিবির নেতা খুন, নেপথ্যে কী?

যুবদল নেতা মাসুদ

আলোচিত যুবদল নেতা মাসুদ হত্যার মূল পরিকল্পনাকারী আইয়ুব গ্রেপ্তার

গৃহিণীর মৃত্যু

নারকেল গাছ ভেঙে পড়ে গৃহিণীর মৃত্যু

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa