
বুধবার সকাল ৭টার দিকে উপজেলার তাড়াই নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে কিশোর নিহাত হোসেন (১৭)।
নিহত শফিকুল ইসলাম ভুঞাপুর পৌরসভার রোলারচালক ছিলেন। তার গ্রামের বাড়ি ভুঞাপুর পৌর এলাকার টেপিবাড়ি গ্রামে।
ভুঞাপুর থানার ওসি মো. রাশিদুল ইসলাম জানান, মোটরসাইকেলে বাড়ি থেকে বাবাকে নিয়ে ছেলে স্থানীয় বাজারে যাওয়ার পথে তাড়াই নামক স্থানে কুকুরকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই আরোহী শফিকুল ইসলাম মারা যান।
গুরতর আহতাবস্থায় চালক নিহাত হোসেনকে প্রথমে ভুঞাপুর হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



