
মৃত ব্যক্তির নাম সামছুল রহমান (৬০)। ধারণা করা হচ্ছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তার বাড়ি নাগেশ্বরী পৌরশহরের সেনপাড়া এলাকায়।
জানা গেছে, ঈদুল ফিতরের নামাজ শেষে মোনাজাত চলছিল। মোনাজাতরত অবস্থায় হঠাৎ সামছুল রহমান মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবর পেয়ে স্বজনরা এসে তার মরদেহ নিয়ে যান।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নবিউল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



