Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় কুবিতে ছাত্রলীগের দুপক্ষে মারামারিতে আহত ২
জাতীয় শিক্ষা

কুবিতে ছাত্রলীগের দুপক্ষে মারামারিতে আহত ২

By জুমবাংলা নিউজ ডেস্কMarch 2, 20212 Mins Read

কুবিতে ছাত্রলীগের দুপক্ষে মারামারিতে আহত ২

Advertisement

জুমবাংলা ডেস্ক : পূর্ব শত্রুতার জের ধরে মারামারি করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা  ছাত্রলীগের দুই পক্ষ। গতকাল সোমবার (১ ফেব্রুয়ারি) রাত ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে এ ঘটনা ঘটে। এতে দুইজন আহত হয়েছেন।

আহতরা হলেন ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের শিক্ষার্থী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগ নেতা সোহেল হাওলাদার ও একাউন্টিং অ্যান্ড সিস্টেমস বিভাগের শিক্ষার্থী ও শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল ছাত্রলীগের কর্মী প্রীতম সেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বঙ্গবন্ধু হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ওয়াসিফুল ইসলাম সাদিফ ও ছাত্রলীগ কর্মী সোহেল হাওলাদারসহ কয়েকজনের ওপর উপাচার্য বাসভবনের সামনে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল ছাত্রলীগের  কর্মী ও ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী সালমান চৌধুরীর নেতৃত্বে প্রীতম সেন, সিফাত, সোহাগ, আল-আমিন, অভিসহ ১০-১২ জন নেতা-কর্মী হামলা করেন। এতে সোহেলের বাম চোখের ওপরের অংশ আঘাতপ্রাপ্ত হয়। পরে সোহেলের সঙ্গে থাকা বঙ্গবন্ধু হল ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সত্যজিৎ সাহা সেতু, হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ওয়াসিফুল ইসলাম সাদিফসহ কয়েকজনের সঙ্গে তাদের হাতাহাতির ঘটনা ঘটে। এতে দত্ত হলের প্রীতম সেনেরও বাম চোখের ওপরের অংশে আঘাত লাগে। আহত সোহেলকে প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোহেল হাওলাদার বলেন, ‘পূর্ব ঘটনার জের ধরে দত্ত হলের ১২ তম ব্যাচে শিক্ষার্থীরা আমার ওপর হামলা করেন। হোটেল থেকে খাবার খেয়ে হলে ফেরার সময় তারা পেছন থেকে ১৫-২০ জন এসে আমাকে এলোপাতাড়ি মারতে থাকেন। এর আগে তাদের সঙ্গে আমাদের ঝামেলা হয় তখন ইলিয়াস ভাই-মাজেদ ভাই মীমাংসা করে দেন।’

প্রীতম সেন বলেন, ‘আমি হলে যাচ্ছিলাম, এসময় দেখি কয়েকজন বাকবিতণ্ডা করছেন। কৌতুহলবসত আমি দেখতে গেলে কিছু বুঝে না ওঠার আগেই ওয়াসি ভাই ও তার বন্ধুরা আমাকে কোনো কারণ ছাড়াই মারধর করেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগ কর্মী সালমান বলেন, ‘এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আমি মারামারি দেখে ওখানে গিয়েছি। যারা আমাকে জড়িয়েছে তারা ননসেন্স। আমি এ বিষয়ে কিছুই জানি না।’

শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন, ‘এ ঘটনায় জড়িত সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আগামীকালের মধ্যেই আমরা এর সুরাহা করব।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, ‘ঘটনাস্থলে প্রক্টরিয়াল বডির সদস্যরা গিয়ে আহতদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেছে। আগামীকাল ছাত্রপ্রতিনিধিদের নিয়ে সব পক্ষের সঙ্গে বসে বিষয়টি মীমাংসা করা হবে।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
BGB

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন

June 22, 2026
ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

ছয় জেলায় সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

June 22, 2026
তথ্যমন্ত্রী

দেশে নিবন্ধিত গণমাধ্যম ১,৯৬৯টি : তথ্যমন্ত্রী

June 22, 2026

Latest News

BGB

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন

ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

ছয় জেলায় সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

তথ্যমন্ত্রী

দেশে নিবন্ধিত গণমাধ্যম ১,৯৬৯টি : তথ্যমন্ত্রী

হাইকোর্টে রিট

অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট

DC

বদলি আদেশের পরদিনই ৭০০ বছরের প্রথা ভাঙলেন ডিসি সারওয়ার

প্রধানমন্ত্রী

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

book

৫ হাজার পিস সরকারি পাঠ্যবই গোপনে বিক্রির চেষ্টা মাদরাসা সুপারের

Primary Exam

প্রাথমিকে বৃত্তির ফল প্রকাশ নিয়ে যা জানাল অধিদফতর

স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

Bus

হাফ ভাড়ায় চড়া শিক্ষার্থীরা ডাক্তার-ইঞ্জিনিয়ার হন, প্রতিদানে শ্রমিকদের কী দিল?

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa