Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home আন্তর্জাতিক কুবিতে ‘বিশ্ববিদ্যালয় দিবস’ জাঁকজমকপূর্ণ করতে চায় শিক্ষার্থীরা
জাতীয় শিক্ষা

কুবিতে ‘বিশ্ববিদ্যালয় দিবস’ জাঁকজমকপূর্ণ করতে চায় শিক্ষার্থীরা

By Protik Hossainমে 9, 2019Updated:মে 9, 20192 Mins Read

Advertisement
সাজ্জাদ বাসার, কুবি প্রতিনিধি : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রতিষ্ঠা দিবসটি (বিশ্ববিদ্যালয় দিবস) গত দুই বছর ধরে রমজান মাসে পড়ে যাওয়ার কারণে জাঁকজমকপূর্ণ কোনো অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে না। এ বছরও তার ব্যত্যয় ঘটছে না বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী।

কিন্তু প্রশাসনের এ সিদ্ধান্তে খুশি নন অধিকাংশ শিক্ষার্থী। শিক্ষার্থীদের দাবি, সকলের অংশগ্রহণে ‘বিশ্ববিদ্যালয় দিবস’ জাঁকজমকপূর্ণভাবে করা হোক। ইতোমধ্যে কর্তৃপক্ষকে এ বিষয়ে পরিকল্পনা নিতে অনুরোধও জানিয়েছেন শিক্ষার্থীরা। ‍

বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, বন্ধের ভেতরেই যথাসময়ে (সম্ভাব্য ২২রমজান) স্বল্প পরিসরে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হবে। কিন্তু শিক্ষার্থীরা এ সিদ্ধান্তে খুশি নয়।

এ প্রসঙ্গে আলাপকালে কুবির পরিবেশবাদী সংগঠন অভয়ারণ্য’র সভাপতি রিজওয়ান কবির জুমবাংলাকে বলেন, ‘বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন বহুল প্রতিক্ষিত একটি দিন। কিন্তু ঐ সময়টা ছুটির মধ্যে পড়ে যায়। আমরা চাই ছুটির পরে জাঁকজমকভাবে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হোক।’

কুবির আইটি সোসাইটির সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন বলেন, ‘প্রত্যেক বিশ্ববিদ্যালয়েই প্রতিষ্ঠাবার্ষিকী বিশেষ একটা আমেজ এবং উৎসবমুখর পরিবেশ নিয়ে আসে। তেমনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে একটি উৎসব বয়ে আনার কথা ছিল। কিন্তু, দুঃখজনক হলেও সত্য যে, প্রতি বছর প্রতিষ্ঠাবার্ষিকীর সময় বিশ্ববিদ্যালয় বন্ধ থাকে। আর এবার প্রশাসন উদ্যোগ নিয়েছে দিবসটি বন্ধের মাঝেই উদযাপন করা হবে। তাই আমি বলবো- বন্ধের মাঝে না করে বন্ধের পরে সকলের উপস্থিতিতে উৎসবমমূখর পরিবেশে পালন করা হোক।’

কুবির সাংবাদিক নেতা মাহফুজ কিশোর বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয় দিবস প্রায়ই রমজানের বন্ধের মধ্যে পড়ে যায়। এ দিবসে সাধারণত কোনো অনুষ্ঠানই করা হয় না। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী দিবসের মতো কুবি শিক্ষার্থীদেরও ওই ধরনের অনুষ্ঠান করতে ইচ্ছে হয়। আশা করবো বন্ধের পরে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের সিদ্ধান্ত নিতে প্রশাসন কার্পণ্য করবে না। এতে প্রশাসনের প্রতি শিক্ষার্থীদের ভালোবাসাও বেড়ে যাবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী জুমবাংলাকে বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয় দিবসটি যথাসময়েই করবো (২৮মে)। আমরা জাঁকজমকভাবেই করতে চেয়েছিলাম তবে রমজানের বন্ধে দিনটি পরে যায় বলে র্যালী ও আলোচনা সভার আয়োজন করবো।’
বন্ধের পরে আয়োজনের কোনো উদ্যোগ আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘যথাসময়ে না করা হলে বিভিন্ন মহল থেকে সমালোচনার সৃষ্টি হয়, তাই বন্ধ হলেও প্রতিষ্ঠার দিনই যথাসম্ভব  আয়োজন করা হবে।’

উল্লেখ্য, দেশের ২৬ তম বিশ্ববিদ্যালয় হিসেবে ২৮ মে ২০০৬ সালে কুবি প্রতিষ্ঠা করা হয়। এ বিশ্ববিদ্যালয়ে সবগুলো প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকভাবে পালন করা হলেও গত দুই বছর তা হয়নি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Protik Hossain
  • Facebook
  • X (Twitter)

Related Posts
পুশইন

পুশইন ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির নজরদারি ও মাইকিং

জুন 10, 2026
দেশের সীমান্ত পাহারা

দেশের সীমান্ত পাহারার বিস্ময়কর মর্যাদা ও ফজিলত

জুন 10, 2026
উদ্ভাবনী

উদ্ভাবনী শিক্ষা উদ্যোগ দেশজুড়ে ছড়িয়ে দিতে চায় সরকার: ববি হাজ্জাজ

জুন 10, 2026
Latest News
পুশইন

পুশইন ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির নজরদারি ও মাইকিং

দেশের সীমান্ত পাহারা

দেশের সীমান্ত পাহারার বিস্ময়কর মর্যাদা ও ফজিলত

উদ্ভাবনী

উদ্ভাবনী শিক্ষা উদ্যোগ দেশজুড়ে ছড়িয়ে দিতে চায় সরকার: ববি হাজ্জাজ

বিএনপি

স্কুলে অনুপস্থিত থেকেও ২৩ বছর ধরে বেতন নিচ্ছেন বিএনপি নেতা

হজ

বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করল সৌদি আরব

মন্ত্রী

অতিরিক্ত সার ব্যবহারে কৃষিজমির ক্ষতি বাড়ছে: কৃষিমন্ত্রী

দাম

বগুড়ায় চালের দাম হঠাৎ ঊর্ধ্বমুখী, কৃত্রিম সংকটের অভিযোগ ক্রেতাদের

হাবিবুর

গঙ্গাচড়ায় গৃহবধূ ধর্ষণ মামলার আসামি হাবিবুর রহমান গ্রেফতার

ই-হেলথ কার্ড

ই-হেলথ কার্ড চালুর ঘোষণা দিল সরকার, ৫ জেলায় শুরু হবে পরীক্ষামূলক কার্যক্রম

সংসদে প্রধানমন্ত্রী

সরকারি দপ্তরে শূন্যপদে দ্রুত নিয়োগ শুরু হবে : সংসদে প্রধানমন্ত্রী

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa