
রাষ্ট্রপতি আজ বিকাল ৩টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে অংশ নেবেন।
রাষ্ট্রপতির সফর সূচি অনুযায়ী, রাষ্ট্রপতিকে বহনকারী হেলিকপ্টার আজ দুপুরে কুমিল্লা সেনানিবাসের একটি হেলিপ্যাডে অবতরণ করবে। সেখানে আনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রপতি সমাবর্তনে যোগ দেবেন। সমাবর্তন শেষে বিকালেই ঢাকার উদ্দেশে রওনা দেবেন তিনি।
সমাবর্তনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ড. মো. শহীদুল্লাহ। বক্তব্য দেবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ সময় কুবি’র ছয়টি অনুষদের পাঁচ হাজার ৬৪৮ জনকে মূল সনদ ও ১৪ জনকে চ্যান্সেলর অ্যাওয়ার্ড দেওয়া হবে
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।

