
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, প্রায় ১০০ টন মাদক চালানের সময় তাকে উপসাগর থেকে আটক করা হয়েছিল। প্রায় ১ বছরের প্রচেষ্টার পর গত বছর সহযোগী সহ উপসাগরের কুমির নামে পরিচিত মাদক সম্রাটকে আটক করে ইরানের আইনশৃঙ্খলা বাহিনী।
এই ফাঁসির বিষয়ে ইরানের হরমোজগান প্রদেশের প্রধান বিচারপতি আলি সালেহি বার্তা সংস্থা ইসনাকে বলেন, সে(উপসাগরের কুমির) ইরানের এবং এর আশেপাশের অঞ্চলে বড় মাদক চালানের নেতৃত্ব দিত।
এছাড়া ওই উপসাগরের কুমিরকে আটকের পর তার দলের অনেক সদস্যকেই আটক করা হয়েছে। যাদেরকে সর্বোচ্চ পাঁচ বছরের সাজা এবং জরিমানা করা হয়েছেও বলে জানায় হরমোজগান প্রদেশের প্রধান বিচারপতি আলি সালেহি।
প্রসঙ্গত, প্রতি বছর কয়েকশত কারাবন্দীকে ফাঁসি দেয় ইরান। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের পক্ষ থেকে জানানো হয়, ২০১৮ সালে ২৫৩ জনের ফাঁসি কার্যকর করেছিল ইরান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



