Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় পজিটিভ বাংলাদেশ কুমিল্লায় চাষ হচ্ছে বিশ্বের ‘সবচেয়ে দামি’ মরিচ!
পজিটিভ বাংলাদেশ

কুমিল্লায় চাষ হচ্ছে বিশ্বের ‘সবচেয়ে দামি’ মরিচ!

By rskaligonjnewsজুলাই 25, 20232 Mins Read

জুমবাংলা ডেস্ক: আহমেদ জামিল। সবসময় ব্যতিক্রম কিছু করে আলোড়ন সৃষ্টি করেন। এবার তিনি বিশ্বের ‘সবচেয়ে দামি’ মরিচ চারাপিতা চাষ করে আলোচনায় এসেছেন। তার মরিচ বাগানে বেশ কয়েকটি গাছে এই বছর মরিচ ধরেছে। দেখতে গোলাকার এ মরিচ কাঁচা অবস্থায় সবুজ রঙের হলেও পাকলে হলুদ হয়ে যায়।

মরিচ

Advertisement

কৃষক আহমেদ জামিল বলেন, ‘বাংলাদেশে সম্ভবত আমিই প্রথম এ মরিচের বীজ লাগাই। এর আগে আমাদের দেশে কোথায় এ ধরনের মরিচ গাছ দেখিনি। আমি আমেরিকা থেকে এ বীজ সংগ্রহ করি। চার মাস আগে বস্তার ভেতরে মাটি ভরে বীজ রোপণ করি। ৫০টি বীজের মধ্যে ৩টি বীজ থেকে চারা গজায়। একেকটি গাছ বুকসমান। তিন বছর পর্যন্ত এ গাছ থেকে মরিচ পাওয়া যাবে।’

মূলত যুক্তরাষ্ট্র থেকে চারাপিতা জাতের মরিচের বীজ এনে শখের বসে নিজের বাড়িতে লাগান। দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে আবাদ হওয়া এ জাতের মরিচে ঝাল কম। এটি সুগন্ধিজাতীয় মরিচ। বাংলাদেশের আবহাওয়া এ মরিচ চাষে উপযুক্ত কি-না, সেটি গবেষণার প্রয়োজন বলে জানিয়েছেন কুমিল্লা কৃষি অধিদপ্তরের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সিরাজ উদ্দিন হোসেন।

মোহাম্মদ সিরাজ উদ্দিন হোসেন বলেন, ‘মরিচটি অনেক দামি। এটি দেখতে গোলাকৃতির। কৃষক আহমেদ জামিল প্রথম দফা বীজ বপন করে সফল হননি। দ্বিতীয়বারে বীজ লাগিয়ে মাত্র তিনটি গাছ টিকেছে। তবে উনি এ মরিচ নিয়ে কয়েক বছর ধরে লেগে আছেন। এটি সাধারণত বেলে মাটিতে হয়। আমরা তাকে সহযোগিতা করেছি। চারাপিতা মরিচ আমেরিকার।’

তবে কৃষক জামিলের দাবি, চারাপিতা মরিচ পৃথিবীর সবচেয়ে দামি মরিচ। এক কেজি মরিচের দাম ২৬ হাজার ডলার। অত্যন্ত সুগন্ধি এই মরিচ ধনীরা ব্যবহার করেন। আরব দেশের রাজা-বাদশাহরা তাদের খাবারে এই মরিচ ব্যবহার করতেন। মক্কার অনেক দামি হোটেলেও এটি ব্যবহার হয়।

তিনি বলেন, এ মরিচগাছ বৃষ্টির পানি সয়তে পারে না। কিন্তু রোদ লাগাতে হয়। সচরাচর এ বীজ দেশে পাওয়া যায় না। বাণিজ্যিক চাষও তেমন হয় না। তবে পেরুতে চাষ হয়। এটি মসলাজাতীয় মরিচ। এটির তেমন ঝাল নেই।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. শামসিল আরেফিন ভূঁইয়া বলেন, ‘এটি সুগন্ধিজাতীয় মরিচ। এটি আমেরিকা মহাদেশে হয়। বাংলাদেশে তেমন হয় না। কৃষক জামিল শখের বসে লাগিয়েছেন। এখন তার বাগানে তিনটি গাছে মরিচ ধরেছে।’

এর আগে জামিল কুমিল্লার লালমাই উপজেলার নাওরা গ্রামে সাত একর জমিতে ব্ল্যাক (কালো) টমেটো চাষ করেন। এরপর তিনি সাউপেরিলা তেলের চাষ করেন। ৭০ একর জমিতে সাউপেরিলা তেলের গাছ লাগান। এবার তিনি চারাপিতা মরিচগাছ বপন করেন।

পড়ে থাকা ইটভাটায় ফলের বাগান, বদলে গেছে হেলালের ভাগ্য

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)

Related Posts
bandorbon

বান্দরবানের দুর্গম এলাকায় বড়দিন উপলক্ষ্যে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

ডিসেম্বর 25, 2024
bd canada

বাংলাদেশের চিকিৎসক ও নার্সদের উন্নত প্রশিক্ষণ দিতে চায় কানাডা

ডিসেম্বর 20, 2024
juktorastro

অন্তর্বর্তী সরকারের নির্বাচনের উদ্যোগকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র

ডিসেম্বর 19, 2024

Latest News

bandorbon

বান্দরবানের দুর্গম এলাকায় বড়দিন উপলক্ষ্যে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

bd canada

বাংলাদেশের চিকিৎসক ও নার্সদের উন্নত প্রশিক্ষণ দিতে চায় কানাডা

juktorastro

অন্তর্বর্তী সরকারের নির্বাচনের উদ্যোগকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র

d. younus

বিজ্ঞান সাময়িকী নেচারের সেরা ১০ ব্যক্তিত্বের তালিকায় ড. ইউনূস

dhanmondi lake

রাজধানী ঢাকার ধানমন্ডি লেকে গাছে গাছে লাইব্রেরি

munsigonj

মুন্সীগঞ্জে কাজলী নদীর ‘প্রাণ ফেরাতে’ কচুরিপানা পরিষ্কার

cyclist

প্রথম বাংলাদেশি সাইক্লিস্ট হিসেবে সাইকেল নিয়ে এভারেস্ট বেস ক্যাম্প

hajrat sahjalal bimanbondor

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেড়েছে যাত্রীসেবায় চমক

coral

কক্সবাজারের নাফ নদে ধরা পড়ল ২৫ কেজির কোরাল

remitance

চলতি মাসের ২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭২ কোটি সাড়ে ৬৩ লাখ ডলার

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa