জুমবাংলা ডেস্ক: কুমিল্লা জেলার চান্দিনায় আজ সকালে দিনব্যাপী ‘আধুনিক ধান ও বীজ উৎপাদন’ প্রযুক্তির উপর দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণের আয়োজন করা হয়। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট আঞ্চলিক কার্যালয় কুমিল্লা এর আয়োজনে চান্দিনা উপজেলা কৃষি অফিস এর সহযোগিতায় ওই প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হয়।

Advertisement
দিনব্যাপী প্রশিক্ষণে আধুনিক ধান জাতের চাষ এবং বীজ উৎপাদনের কলা-কৌশল সম্পর্কে আলোচনা করা হয়। এ সময়ে ধানের বিভিন্ন জাত, সার ব্যবস্থাপনা, রোগতাত্ত্বিক, পোকামাকড় দমন ব্যবস্থাপনা, কৃষিতাত্ত্বিক ব্যবস্থাপনা সম্পর্কে উপস্থিত কৃষকগণকে ধারনা প্রদান করা হয়।
এতে উপস্থিত ছিলেন- উপ-সহকারী কৃষি কর্মকর্তা কিরন রানী সরকার, আবদুল কাদের জিলানী, গোলাম সারওয়ার প্রমুখ। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



