Advertisement

জুমবাংলা ডেস্ক: রমজানে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে কুমিল্লার সদর উপজেলার শিবের বাজারে আজ বেলা ১১টায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা অভিযান পরিচালনা করেছেন। এ সময় বেশি দামে সবজি বিক্রির মতো ভোক্তা অধিকার বিরোধী কর্মকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে ৩ টি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আছাদুুল ইসলাম বাসসকে বলেন, তদারকিকালে ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন ও নিয়মিত হালনাগাদ করণ, ক্রয়ের রশিদ সংরক্ষণ ও বিক্রয়ের পাকা রশিদ প্রদান এবং ক্রেতা-বিক্রেতা উভয়কে মাস্ক ব্যবহারের নির্দেশনা দেয়া হয়। এ সময় ভোক্তা ও ব্যবসায়ীদের মাঝে সচেতনতা বৃদ্ধির জন্য ২০০ লিফলেট ও মাস্কবিহীন জনসাধারণের মধ্যে মাস্ক বিতরণ করা হয়। অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর, সংশ্লিষ্ট বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। সূত্র: বাসস

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.