Advertisement
জুমবাংলা ডেস্ক : কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ভাইরাসের উপসর্গ ও শ্বাসকষ্ট, জ্বর, সর্দি- কাশি নিয়ে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ৪ জন পুরুষ ও ১ জন নারী। সোমবার (১০ আগষ্ট) হাসপাতালের পরিচালক মো. মুজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, করোনাভাইরাসের উপসর্গ নিয়ে গতকাল রোববার রাত নয়টায় মারা গেছেন কুমিল্লার বরুড়া উপজেলার ৬০ বছরের এক ব্যক্তি। বেলা ১১টায় মারা গেছেন চৌদ্দগ্রাম উপজেলার ৫৫ বছরের এক ব্যক্তি। রাত ৯টা ২০ মিনিটে লালমাই উপজেলার ৮০ বছরের এক নারী, রাত নয়টায় লাকসাম উপজেলার ৬৫ বছরের এক ব্যক্তি এবং আজ সোমবার সকালে ৭০ বছরের এক ব্যক্তি মারা গেছেন।

হাসপাতালের পরিচালক মো. মুজিবুর রহমান বলেন- করোনাভাইরাসের উপসর্গ নিয়ে কুমিল্লার বরুড়া উপজেলার একজন, চৌদ্দগ্রাম উপজেলার একজন, লালমাই উপজেলার একজন, লাকসাম উপজেলার ২ জন মারা গেছেন। বর্তমানে এই হাসপাতালে ভর্তি আছেন ১৩৮ জন। করোনায় আক্রান্ত রোগী ৪৩ জনের মধ্যে ২৯ জন পুরুষ ও ১৪ জন নারী। আইসিইউতে ১৮ জন ভর্তি আছেন। এর মধ্যে ৯ জন পুরুষ ও ৯ জন নারী। প্রতিদিনই করোনা ভাইরাসের রোগী মারা যাচ্ছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.