Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় কুয়েতে নতুন রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেনের দায়িত্ব গ্রহণ
জাতীয়

কুয়েতে নতুন রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেনের দায়িত্ব গ্রহণ

By Saumya Sarakarজুলাই 9, 20242 Mins Read

Advertisement
জুমবাংলা ডেস্ক : কুয়েতে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে সোমবার দায়িত্ব গ্রহণ করেছেন মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন ওএসপি, এডব্লিউসি, পিএসসি। এদিন সকালে প্রথমেই দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে নিয়ে বঙ্গবন্ধু কর্নারে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক প্রদানের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রদূত কুয়েতে অবস্থানরত বাংলাদেশি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন। প্রথমেই তিনি কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ প্রদান করায় মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। মতবিনিময়কালে তিনি কুয়েতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সামগ্রিক কল্যাণে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

এছাড়াও তিনি দূতাবাসের কনস্যুলার সেবার মানকে আরো সহজ,আধুনিকীকরণ করা এবং দূতাবাসকে প্রবাসীবান্ধব হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। এ প্রেক্ষিতে তিনি প্রবাসীদের দোরগোড়ায় কনসুল্যার সেবা পৌঁছে দিতে কুয়েতের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ কনস্যুলার সেবা চালু করার কথা বলেন। তার দায়িত্ব পালনকালে কুয়েতের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নে কাজ করার লক্ষ্যে উভয় দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ বৃদ্ধি ও উচ্চ পর্যায়ের সফরের উপরও গুরুত্বারোপ করেন।

রাষ্ট্রদূত কুয়েতের স্বাস্থ্য, প্রযুক্তি, প্রকৌশল এবং অন্যান্য সম্ভাবনাময় খাতে আরো বেশি সংখ্যক দক্ষ বাংলাদেশি জনবল নিয়োগের চেষ্টা চালাবেন মর্মে প্রত্যাশা ব্যক্ত করেন। পাশাপাশি কুয়েতের সাথে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং নতুন ক্ষেত্র তৈরির জন্য কাজ করবেন মর্মে জানান।

রাষ্ট্রদূত কুয়েতের সাথে বাংলাদেশের সামরিক সম্পর্ককে আরো সহযোগিতামূলক এবং শক্তিশালী করতে চান।পরিশেষে তিনি কুয়েতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের কুয়েতের স্থানীয় আইন-কানুন মেনে চলার আহ্বান জানান এবং প্রবাসে কষ্টার্জিত অর্থ বৈধ চ্যানেলে দেশে প্রেরণের জন্য অনুরোধ করেন।

এসময় রাষ্ট্রদূত কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনের জন্য সকলের সহযোগিতা কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন প্রতিরক্ষা উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল মুহাম্মদ হাসান উজ-জামান, মিনিস্টার শ্রম মো. আবুল হোসেন, কাউন্সেলর ও দূতালয় প্রধান মুহাম্মদ মনিরুজ্জামান, কাউন্সিলের ভিসা পাসপোর্ট মো. ইকবাল আকতার, তৃতীয় সচিব আবদুল লতিফ ফকিরসহ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারী ও সময় টিভির প্রতিনিধি মঈন উদ্দিন সরকার সুমন, বাংলা টিভির প্রতিনিধি আ হ জুবেদ, মাই টিভির প্রতিনিধি আল আমীন রানা, যমুনা টিভির প্রতিনিধি হেবজু, একাত্তর টিভির প্রতিনিধি সাদেক রিপন, গাজী টিভির প্রতিনিধি আলাল উদ্দিন, সিএইচডি ২৪ প্রতিনিধি নাছরিন আক্তার মৌসুমী প্রমুখ।

যুক্তরাজ্যে গ্রেফতারকৃত অবৈধ অভিবাসীদের জন্য বড় সুখবর

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saumya Sarakar
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.

Related Posts
ভারতের হাইকমিশনার ত্রিবেদী

বাংলাদেশে এসেই যে বার্তা দিলেন ভারতের হাইকমিশনার ত্রিবেদী

জুন 12, 2026
প্রশাসনে বড় রদবদল

প্রশাসনে বড় রদবদল

জুন 12, 2026
NBR

কালো টাকা সাদা করার সুযোগ নেই : এনবিআর চেয়ারম্যান

জুন 12, 2026
Latest News
ভারতের হাইকমিশনার ত্রিবেদী

বাংলাদেশে এসেই যে বার্তা দিলেন ভারতের হাইকমিশনার ত্রিবেদী

প্রশাসনে বড় রদবদল

প্রশাসনে বড় রদবদল

NBR

কালো টাকা সাদা করার সুযোগ নেই : এনবিআর চেয়ারম্যান

গভর্নরের

ইসলামী ব্যাংকের আমানতকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান গভর্নরের

গভর্নর

অর্থপাচারকারীদের শান্তিতে থাকতে দেবো না, যে দেশেই যাক : গভর্নর

শীর্ষ সন্ত্রাসী

রামপুরায় ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশের মাথায় গুলি

নাহিদ ইসলাম

নতুন বাজেটে দেশের অর্থনৈতিক সংস্কার হবে না : নাহিদ ইসলাম

ডিসি

শাহজালাল (র.) দরগাহে আয়-ব্যয়ের হিসাব নেই : ডিসি

বজ্রবৃষ্টি

রাতে যেসব জেলায় ৬০ কিলোমিটার বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

আদ্-দ্বীন কর্তৃপক্ষ

সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করবে আদ্-দ্বীন কর্তৃপক্ষ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa