জুমবাংলা ডেস্ক : কুয়েতে বাংলাদেশ দূতাবাস কর্মচারী (স্টাফ) শাহিন কবিরকে দূতাবাস থেকে অপসারণের নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। কুয়েত প্রবাসী ব্রাহ্মণবাড়িয়ার আজিজুল আকরামের সঙ্গে অসদাচরণের দায়ে এই ব্যবস্থা।

Advertisement
রবিবার (১৫ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংস্থাপন-২ শাখার সহকারী সচিব আলমগীর হোসেন স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়।

গেল ২ সেপ্টেম্বর কুয়েতের মিসিলায় গরমে অতিষ্ঠ হয়ে স্থানান্তরিত বাংলাদেশ দূতাবাসের প্রথম তলায় গিয়ে বিশ্রাম নিলে সেখানে দায়িত্বে থাকা সিকিউরিটি গার্ড (শাহিন) ওই প্রবাসীকে নিচে চলে যেতে বলে। যার ফলে দুইজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে একপর্যায়ে দূতাবাস স্টাফ শাহিন ওই প্রবাসীর সাথে অসদাচরণ করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার ভিডিও ভাইরাল হলে দেশে বিদেশে বিভিন্ন মানুষের মাঝে বিরূপ প্রতিক্রিয়া দেখা যায়। পরে বিষয়টি প্রবাসীদের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনতে সিলেট প্রবাসী ও সমাজকর্মী আহমেদ রিয়াজ একটি লিখিত অভিযোগ করেন।

যার ফলশ্রুতিতে বাংলাদেশ দূতাবাস কর্মকর্তা (স্টাফ) শাহীনকে ১৯ সেপ্টেম্বরের মধ্যে মন্ত্রণালয়ের যোগদান করতে নির্দেশ দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংস্থাপন-২ শাখার সহকারী সচিব আলমগীর হোসেন। অসদাচরণের দায়ে শাহিনের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করায় সন্তুষ্টি প্রকাশ করেছেন প্রবাসীরা। কাউন্সিলর দূতালয় প্রধান মোহাম্মদ আনিসুজ্জামান শাহীনের অপসারণের বিষয়টি নিশ্চিত করেন।

এই ঘটনায় ভুক্তভুগি আজিজুল আকরাম বলেন, ‘ওই কর্মকর্তা যে ব্যবহার করেছে তার এই শাস্তিটা সকল দূতাবাস কর্মকর্তা-কর্মচারী ও প্রবাসীদের কাছে একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। এবং কুয়েতে বাংলাদেশ দূতাবাসে নিযুক্ত রাষ্ট্রদূত এসএম আবুল কালাম স্যার কে আমি ধন্যবাদ জানাই দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে অভিযুক্ত ওই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য’।

এ ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে পুনরাবৃত্তি না ঘটে সে জন্য দূতাবাসের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বানও জানান কুয়েত প্রবাসীরা।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google