
আটককৃত দুই জন হল তেবাড়ীয়া গ্রামের দুলালের ছেলে মামুন (১৪) ও লিটনের ছেলে সজল (১৬)। ওই পৌরসভার তেবাড়ীয়া জয়বাংলা প্রাথমিক বিদ্যালয়ের পৌরসভার ৮নং কেন্দ্রের ৬নং বুথ থেকে তাদের আটক করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
জানা যায়, মামুন ও সজল জাল ভোট দেওয়ার উদেশ্যে আগে থেকেই জাল স্মার্ট তৈরী করে রেখেছিল। ওই কার্ড নিয়ে তারা শনিবার ভোট ভোট দিতে যায়। সে সময় বুথের নির্বাচনী কর্মকর্তারা তারে জালিয়াতি ধরে ফেলেন। ৬ নং বুথের দায়িত্বে থাকা সহকারী প্রিজাইডিং অফিসার খাইরুল ইসলাম জানান, তারা ভোট দিতে এসে স্মার্ট কার্ড দেখালে সেটা জাল বলে প্রতীয়মান হওয়ায় তাদরকে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট এমএ মুহাইমিন আল জিহান জানান, তারা জাল ভোট দিতে এসে আটক হয়েছে। ভোট গ্রহণ শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



