Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় কুড়িগ্রামে প্রতিবন্ধীদের জীবন বদলে দিচ্ছে শিক্ষা উপবৃত্তি
জাতীয় বিভাগীয় সংবাদ

কুড়িগ্রামে প্রতিবন্ধীদের জীবন বদলে দিচ্ছে শিক্ষা উপবৃত্তি

By জুমবাংলা নিউজ ডেস্কনভেম্বর 6, 20192 Mins Read

শফিকুল ইসলাম বেবু, ইউএনবি: চার বছর বয়সে ফুফুর সাথে রাস্তা পর হতে গিয়ে ট্রাকের নিচে এক পা হারায় লিমা আক্তার। চলাচল করতে না পারায় তার লেখাপড়া প্রায় বন্ধ হয়ে যায়।

PcsMiCetV9T5zxkwj2NnvfYU4By3hCYVBa5ceDT7
সড়ক দুর্ঘটনায় পা হারিয়েছে লিমা। অদম্য ইচ্ছে আর প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি তাকে দিয়েছে সাহস আর প্রেরণ। প্রতিদিন ক্রাচে ভর দিয়ে এভাবেই স্কুলে যায় সে। ছবি: ইউএনবি
Advertisement

তবে, প্রতিবন্ধীদের জন্য সরকারের শিক্ষা উপবৃত্তি তার জীবন বদলে দিয়েছে। লিমা এখন ক্রাচে ভর দিয়ে স্কুলে যায়। উপবৃত্তির টাকায় পড়ার খরচ জুগিয়ে নতুন উদ্যমে লেখাপড়া শুরু করেছে। শারীরিক অক্ষমতাকে জয় করে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন দেখছে লিমা। কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী বহুমুখী বালিকা বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে পড়ে সে।

এই স্কুলের প্রধান শিক্ষক মো নাজমুল হক মিঠু জানান, লিমা এখন লেখাপড়ায় আগের চেয়ে অনেক মনোযোগী। তার ফলাফলও আগের চেয়ে ভালো।

লিমার মতো আরেক প্রতিবন্ধী শিক্ষার্থী রেজোয়ান হোসেন। পড়ছে খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণিতে।

এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ রীতা দেব বলেন, ‘রেজোয়ান হাঁটতে পারে না। স্কুলে আসতে কষ্ট হত। উপবৃত্তি পাবার পর থেকে সে রিকসা করে স্কুলে আসে। লেখাপড়ায় তার যথেষ্ট আগ্রহ আছে।’

কুড়িগ্রাম জেলা সমাজ সেবা অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি বছর জেলায় ১ হাজার ৪৭০ জন প্রতিবন্ধী শিক্ষার্থীকে উপবৃত্তি দেয়া হচ্ছে। এর মধ্যে প্রাথমিক পর্যায়ে ৫০০ টাকা, মাধ্যমিক পর্যায়ে ৬০০ টাকা, উচ্চ মাধ্যমিক পর্যায়ে ৭০০ টাকা ও উচ্চতর পর্যায়ে মাসিক ১ হাজার ২০০ টাকা হারে উপবৃত্তি দেয়া হচ্ছে। চলতি অর্থ বছরে এ খাতে ১ কোটি ২৭ লাখ ৩৫ হাজার ৬০০ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো হাবিবুর রহমান বলেন, ‘প্রতিবন্ধী শিক্ষার্থীদের উপবৃত্তি সরকারের একটি যুগান্তকারী কর্মসূচি। এই কর্মসূচি চালুর পর প্রতিবন্ধী শিক্ষার্থীরাও নিয়মিত স্কুল-কলেজে যাচ্ছে। ভালো ফলাফলও করছে। এর মাধ্যমে লেখাপড়া করে প্রতিষ্ঠিত হবার স্বপ্ন দেখছে অনেক প্রতিবন্ধী শিক্ষার্থী।’

জেলা সমাজ সেবা অফিসের উপ-পরিচালক মো রোকোনুল ইসলাম জানান, ‘জেলার প্রত্যন্ত এলাকায় শারীরিক ও মানসিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের খুঁজে বের করে উপবৃত্তির আওতায় আনা হচ্ছে। যাতে এইসব শিক্ষার্থী মূলধারার শিক্ষার সঙ্গে সঙ্গে নিজেদের বিকশিত করতে পারে।’ সূত্র: ইউএনবি

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
যুবকের যাবজ্জীবন

চট্টগ্রামের বাকলিয়ায় শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

জুন 17, 2026
Ayat

শিশু আয়াত হত্যা, এক মাসের মধ্যে আসামির মৃত্যুদণ্ড কার্যকরের দাবি বাবা-মার

জুন 17, 2026
প্রধানমন্ত্রী

কৃষি ও কৃষকদের নিয়ে সরকারের পদক্ষেপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী

জুন 17, 2026
Latest News
যুবকের যাবজ্জীবন

চট্টগ্রামের বাকলিয়ায় শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

Ayat

শিশু আয়াত হত্যা, এক মাসের মধ্যে আসামির মৃত্যুদণ্ড কার্যকরের দাবি বাবা-মার

প্রধানমন্ত্রী

কৃষি ও কৃষকদের নিয়ে সরকারের পদক্ষেপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী

বিএনপির বহিষ্কৃত নেতা

ইমামতি রেখে পালিয়ে যাওয়া বিএনপির বহিষ্কৃত নেতা পুনরায় গ্রেফতার

প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে সব নারী চা শ্রমিক পাবেন ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী

ফিটনেস

পদ্মায় ডুবে যাওয়া বাসটির ফিটনেস, ট্যাক্স টোকেন ও রুট পারমিটের মেয়াদ ছিল শেষ

প্রধানমন্ত্রী তারেক রহমান

জনগণের টাকা পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর সভায় শিমুল

শরীরে ধানের শীষ জড়িয়ে প্রধানমন্ত্রীর সভায় শিমুল

আবহাওয়ার খবর বৃষ্টির

আবহাওয়ার খবর বৃষ্টির: সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস, তাপপ্রবাহও থাকছে কিছু জেলায়

Manikganj

এসআইপুত্রের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক ও গর্ভপাতের অভিযোগ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa