টানা উত্থানের পর মুখ থুবড়ে পড়েছে এআইয়ের বাজার। এআই কম্পিউটিং ক্ষমতা নিয়ে উদ্বেগের ‘ভবিষ্যদ্বাণীর’ পর এশীয় দেশগুলোর বাজারে চিপ স্টকে ধস নেমেছে।

বিশ্বের দুই বৃহত্তম সেমিকন্ডাক্টর কেন্দ্র দক্ষিণ কোরিয়া ও তাইওয়ানের শেয়ার বাজারে বৃহস্পতিবার তীব্র পতন দেখা দিয়েছে। ফলে গতকাল নিম্নমুখী প্রবণতায় ছিল এশিয়ার দুই বড় বাজার।
দক্ষিণ কোরিয়ার বেঞ্চমার্ক কোস্পির সূচক প্রায় ৮ শতাংশ কমে যায়। তাইওয়ানের সূচকও নিচের দিকে। টানা কয়েক মাস কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ঘিরে বিনিয়োগের জোয়ার আসার পর বর্তমানে দক্ষিণ কোরিয়া ও তাইওয়ানের বাজারে ভাটার টান। এশিয়ার শেয়ার বাজারে রেকর্ড-ভাঙা উত্থানের প্রধান চালিকাশক্তি ছিল, এবার সেই এআই সংস্থার স্টকে গতি হারানোর ইঙ্গিত দিচ্ছে। বাজারে এআই-সম্পর্কিত স্টকগুলোর প্রতি বিনিয়োগকারীদের উচ্ছ্বাস পড়তির দিকে হওয়ায় এই প্রবণতা স্পষ্ট হয়ে উঠছে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
এতদিন এআই-নির্ভর বিনিয়োগের জোয়ার এই দুই বাজারকে রেকর্ড উচ্চতায় পৌঁছে দিলেও, এখন বহু বিনিয়োগকারী মনে করছেন এআই খাতে ব্যয় হয়তো খুব দ্রুত এবং মাত্রাতিরিক্ত বেড়ে গেছে। এ অবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিপুল বিনিয়োগ যুক্তিযুক্ত কি না—এমন প্রশ্নেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন বিনিয়োগকারীরা।
সূত্র : আনন্দবাজার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



