জুমবাংলা ডেস্ক: আমদানী নির্ভরতা কমিয়ে কৃষকের হাতে পাট বীজ সত্তা সংরক্ষণে কাজ করছে শরীয়তপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বাংলাদেশের পাট আবাদের সময় কৃষকদেরকে ৯০ থেকে ৯৫ শতাংশ বীজ আমদানী নির্ভর। যে কারণে অনেক সময় মান সম্মত বীজের অভাবে উৎপাদন আশানুরুপ পাওয়া যায় না বলে বলছেন স্থানীয় কৃষি বিভাগ। তাই পাটের বীজ সত্তা কৃষকের হাতে রাখতে ও মান সম্মত বীজ নিশ্চিতসহ আমদানী নির্ভরতা কমাতে কৃষি মন্ত্রণালয় ও কৃষি অধিদপ্তর আধুনিক ও উন্নত মানের ধান,গম-পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্প এবং প্রণোদনা কর্মসূচির আওতায় নাবী পাট বীজ উৎপাদন কর্মসূিচ বাস্তবায়ন করছে।

জাজিরা উপজেলার সেনেরচর ইউনিয়নের কৃষক মো: আবুল হোসেন বলেন, অনেক সময় আমদানী করা প্যাকেট বীজ দিয়ে পাট আবাদ করে আমরা কাংখিত ফলন পাই না। আমরা যদি ভালো মানের বীজ উৎপাদন করতে পারি, তা হলে সঠিক সময়ে ভাল বীজ বপন করে ফলনও পাব ভালো।
একই উপজেলার বিকেনগর ইউনিয়নের কৃষক আবুল মোল্লা বলেন, অনেক সময় আমরা বাইরের বীজ দিয়ে পাট আবাদ করলে ঠিক মতো গজায় না। আবার যে জাতের পাট আবাদ করি তাও ঠিক থাকে না। গত দুই বছর যাবত আমরা কৃষি বিভাগের কাছ থেকে পাওয়া বীজ দিয়ে তাদের পরামর্শে উন্নত মানের বীজ উৎপাদন করে আবাদ করে ভালো ফলন পাচ্ছি। এতে করে নিজেও আবাদ করতে পারছি এবং অন্য কৃষক ভাইকেও দিতে পারছি। এতে করে আমরা সঠিক সময়ে পাট আবাদ করতে এবং পারছি বীজ সত্তাও আমাদের হাতে থাকল। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



