Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home শিক্ষা ক্যাম্পাস কৃষিবিদ দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে কুড়িকৃবি উপাচার্যের শ্রদ্ধা
ক্যাম্পাস রংপুর

কৃষিবিদ দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে কুড়িকৃবি উপাচার্যের শ্রদ্ধা

By ABM MannanFebruary 13, 20232 Mins Read

কুড়িগ্রাম প্রতিনিধি: কৃষিবিদ দিবস উপলক্ষ্যে কুড়িগ্রামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেছেন কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ . কে. এম জাকির হোসেন।
কৃষিবিদ দিবস

Advertisement
আজ সোমবার (১৩ ফেব্রুয়ারি) কৃষিবিদ দিবস উপলক্ষ্যে স্থানীয় নেতৃবৃন্দের সাথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন। পরে শহীদ রাউফুন বসুনিয়া স্মৃতি সংসদের উদ্যোগে পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ‘বসু তুমি যুগে যুগে সংগ্রামীদের অফুরাণ প্রেরণা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি অংশগ্রহণ করেন। এতে শহীদ রাউফুন বসুনিয়া স্মৃতি সংসদের সভাপতি এস.এম ছানালাল বকসীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু, বীর মুক্তিযোদ্ধা হারুন-অর-রশিদ লাল, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মির্জা নাসির উদ্দিন, কুড়িগ্রাম জজকোর্টের পাবলিক প্রসিকিউটর এ্যাড. আব্রাহাম লিংকন প্রমুখ।

উল্লেখ্য যে, ১৯৭৩ সালের এ দিনে কৃষিবিদদের প্রথম শ্রেণির কর্মকর্তার মর্যাদা দেওয়ার ঘোষণা দেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এরপর দিনটি স্মরণীয় করে প্রতি বছর ১৩ ফেব্রুয়ারি কৃষিবিদ দিবস হিসেবে পালন করে আসছে কৃষিবিদগণ। নয় মাসব্যাপী চলমান রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে গৌরবময় বিজয় অর্জনের পর ১৯৭৩ সালের ১৩ ফেব্রুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আসেন। ঐ দিন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্র সমাজ কৃষি গ্রাজুয়েটদের সরকারি চাকরিতে প্রবেশপদে প্রথম শ্রেণির মর্যাদা এবং টেকনিক্যাল পে প্রদানের দাবি জানালে জাতির জনক তা প্রসন্নচিত্তে মেনে নেন এবং সরকারি প্রজ্ঞাপন জারির মধ্য দিয়ে তা বাস্তবায়ন করেন। এই ঐতিহাসিক অর্জনের স্মৃতিময় ১৩ ফেব্রুয়ারি দিনটি কৃষিবিদ সমাজের জন্য এক গৌরবদীপ্ত দিন, স্মৃতির মনিকোঠায় অক্ষয়, অবিস্মরণীয়, এক স্বর্ণজ্জ্বোল দিন।শহীদ রাউফুন বসুনিয়া দিবস

অন্যদিকে ১৯৮৫ সালের ১৩ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে স্বৈরাচার বিরোধী এক মিছিলে নেতৃত্ব প্রদানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন ইউনিভার্সিটি ল্যাবরেটারী স্কুলের সামনে তৎকালীন স্বৈরাচারী এরশাদ সরকার সমর্থিত ছাত্র সংগঠন নতুন বাংলা ছাত্র সমাজের গুন্ডাদের গুলিতে নিহত হন রাউফুন বসুনিয়া। পরে তার গ্রামের বাড়ি ছিনাই ইউনিয়নের পাইকপাড়া গ্রামে সমাধিত করা হয়। তার এই আত্মত্যাগ স্বৈরাচার বিরোধী আন্দোলনকে বেগবান করে। রাউফুন বসুনিয়া কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার পাইকপাড়া গ্রামে ১৯৬১ সালের ৩০ আগস্ট বসুনিয়া পরিবারে জন্মগ্রহণ করেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
ABM Mannan
    Related Posts
    শিবির নেতা খুন

    গাইবান্ধায় শিবির নেতা খুন, নেপথ্যে কী?

    June 21, 2026
    পুলিশের গাড়িবহর

    পুলিশের গাড়িবহরে হামলা: ডিসি-এসপির গাড়ি ভাঙচুর, ওসিসহ আহত ৩০

    June 16, 2026
    ৭ বছরের শিশু

    ভুট্টাক্ষেতের মাটি খুঁড়ে মিলল ৭ বছরের শিশুর বস্তাবন্দি মরদেহ

    June 16, 2026

    Latest News

    শিবির নেতা খুন

    গাইবান্ধায় শিবির নেতা খুন, নেপথ্যে কী?

    পুলিশের গাড়িবহর

    পুলিশের গাড়িবহরে হামলা: ডিসি-এসপির গাড়ি ভাঙচুর, ওসিসহ আহত ৩০

    ৭ বছরের শিশু

    ভুট্টাক্ষেতের মাটি খুঁড়ে মিলল ৭ বছরের শিশুর বস্তাবন্দি মরদেহ

    বেরোবি ছাত্রদল

    বেরোবি ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে যৌতুকের জন্য স্ত্রীকে মারধর, হত্যার হুমকির অভিযোগ

    গোসল

    রংপুরের ঘাঘট নদীতে গোসলে নেমে বেরোবি শিক্ষার্থীর মৃত্যু

    শিশু

    রংপুরে খেলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

    জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী

    শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী: বেরোবিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

    গৃহবধূ

    রাত্রিযাপনে এসে ধর্ষণের শিকার গৃহবধূ, হোটেল মালিক গ্রেফতার

    বিদ্যুৎহীন দুই উপজেলা

    ৩০ ঘণ্টা বিদ্যুৎহীন দুই উপজেলা, বন্ধ ইন্টারনেট ও যোগাযোগ ব্যবস্থা

    CU

    বান্ধবীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক চবি ছাত্রদল নেতাকে বহিষ্কার

     

    Inews

    iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Authors
    • Editorial Team Info
    • Ethics Policy
    • Correction Policy
    • Fact-Checking Policy
    • Funding Information
    © 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    tgXwa