সিনিয়র সাংবাদিক মুফদি আহমেদকে সভাপতি এবং জুমবাংলার সম্পাদক হাসান মেজরকে সাধারণ সম্পাদক করে নীলফামারী সাংবাদিক ফোরাম, ঢাকা’র নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।

শনিবার (১৮ জুলাই) রাজধানীতে অনুষ্ঠিত এক সাধারণ সভায় ১৫ সদস্যের নতুন এই কমিটি নির্বাচিত হয়।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন—সহ-সভাপতি মো. মোদাব্বের হোসেন (বাংলাদেশ প্রতিদিন), যুগ্ম-সম্পাদক আপেল শাহরিয়ার (এনটিভি), অর্থ সম্পাদক একে শামসুজ্জোহা (সবুজ দেশ), সাংগঠনিক সম্পাদক আরিফ চৌধুরী পলাশ (ডিবিসি), দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক জয়নাল আবেদীন (দ্য ডেইলি ট্রাইব্যুনাল), মহিলা বিষয়ক সম্পাদক সাজেদা হক (দেশ সারাদিন) এবং সাহিত্য, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহফুজার রহমান মন্ডল (বাংলার গণজাগরণ)।
নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন—মু. আ. কুদ্দুস (সিটি নিউজ), লাজ্জাত এনাব মহছি (প্রথম আলো), নজমুল হক সরকার (বর্তমান), আবুল কাশেম আজাদ (চলমান সময়), মহসীনুল করিম লেবু (ডেইলি অবজারভার) এবং আকতারুজ্জামান রকি (চ্যানেল নাইন)।
সভায় বক্তারা বলেন, নীলফামারী সাংবাদিক ফোরাম, ঢাকা পেশাদার সাংবাদিকদের মধ্যে ঐক্য, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি সদস্যদের পেশাগত দক্ষতা উন্নয়ন এবং কল্যাণে কাজ করবে।
একই সঙ্গে নীলফামারীর উন্নয়ন, সম্ভাবনা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো জাতীয় পরিসরে তুলে ধরতে সংগঠনটি কার্যকর ভূমিকা পালন করবে বলে জানান তারা।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
নবনির্বাচিত সভাপতি মুফদি আহমেদ ও সাধারণ সম্পাদক হাসান মেজর সংগঠনের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সকলের সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টায় নীলফামারী সাংবাদিক ফোরাম, ঢাকাকে আরও শক্তিশালী, ঐক্যবদ্ধ ও কার্যকর একটি সংগঠন হিসেবে গড়ে তোলা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



