Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় কৃষি ও কৃষকের উন্নয়নে কাজ করে যাচ্ছেন জননেত্রী শেখ হাসিনা : পলক
জাতীয় বিভাগীয় সংবাদ

কৃষি ও কৃষকের উন্নয়নে কাজ করে যাচ্ছেন জননেত্রী শেখ হাসিনা : পলক

By জুমবাংলা নিউজ ডেস্কJune 30, 20213 Mins Read
জুনাইদ আহমেদ পলক
ফাইল ছবি
Advertisement

জুমবাংলা ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, কৃষিই বাংলাদেশের উন্নয়নের মূল চালিকাশক্তি। এ বিবেচনা বোধ থেকে কৃষি ও কৃষকের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন জননেত্রী শেখ হাসিনা।

প্রতিমন্ত্রী আজ বুধবার সকালে  নাটোরের সিংড়া উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূিচর আওতায় বিনামূল্যে আমন ধানের বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

সিংড়া উপজেলা হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতি হিসেবে সভা সঞ্চালনা করেন উপজেলা নির্বাহী অফিসার এম এম সামিরুল ইসলাম এবং বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সেলিম রেজা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান ও উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন।

পলক বলেন, অতীতে কৃষি ও কৃষকের অবস্থা ছিলো বিভীষিকাময়। ৯১ থেকে ৯৬ এবং ২০০১ থেকে ২০০৬ সালে এদেশের কৃষকরা সারের টোকেন পেতে দিনের পর দিন ঐ সময়ের ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতাদের বাড়িতে বাড়িতে ধর্না দিয়েছেন। তবুও সার পাননি। বাজার মূল্যের পাঁচগুণ পর্যন্ত বেশী দরে সার কিনতে হয়েছে। সারের দাবিতে দিনাজপুরে ১৪ জন কৃষককে প্রাণ দিতে হয়েছিল। সেচের বিদ্যুতের দাবিতে চাঁপাইনবাবগঞ্জের কৃষকদের গুলি করে হত্যা করা হয়েছে।

জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার কৃষি-বান্ধব সরকার। বিগত বারো বছর ধরে কৃষি ও কৃষকের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার। কয়েক দফায় সারের দাম কমানো হয়েছে এবং ওয়ার্ড পর্যায়ে ডিলারের মাধ্যমে কৃষকদের জন্য সারের ব্যবস্থা করা হয়েছে। গবেষণার মাধ্যমে সৃষ্ট উন্নত বীজ কৃষকদের কাছে সহজলভ্য করা হয়েছে। সেচের তেল ও বিদ্যুতে ব্যাপকভাবে ভর্তুকি প্রদান করছে সরকার। সেচ সুবিধার জন্যে ব্যাপকভাবে খাল খনন করা হচ্ছে। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিভিন্ন মৌসুমে নিয়মিতভাবে প্রণোদনা প্রদান করা হচ্ছে। কৃষি যান্ত্রিকীকরণ এবং অর্ধেক বা তারও বেশী ভর্তুকিমূল্যে কৃষি যন্ত্রপাতি সরবরাহ করা হচ্ছে। অনলাইনে কৃষকদের বিশেষজ্ঞ পরামর্শ প্রদান করতে কাজ করছে কৃষক বন্ধু কল সেন্টার। সরকারের কৃষি-বান্ধব এসব কাজের সুফল হিসেবে দেশে কৃষকদের আর্থিক বুনিয়াদ সুসংহত হয়েছে এবং খাদ্য ঘাটতির দেশ থেকে বাংলাদেশ খাদ্য রপ্তানীকারক দেশে পরিণত হয়েছে।

পলক বলেন, কৃষি ও কৃষকের উন্নয়ন চিন্তা মাথায় রেখে সরকার গ্রামীণ সড়কের ব্যাপক উন্নয়ন করেছে। এখন কৃষক অনায়াসে কৃষি উৎপাদনে প্রয়োজনীয় পণ্য সংগ্রহ করে গন্তব্যে নিতে পারেন এবং তাদের উৎপাদিত ফসল বাজারজাত করতে পারেন। ৭৪৫ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ৬৪ কিলোমিটার নাটোর-বগুড়া মহাসড়ক প্রশস্তকরণ এবং চারলেনে উন্নীতকরণের ফলে কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য প্রাপ্তিতে সহায়ক ভূমিকা পালন করবে। এমনকি তারা অনায়াসে তাদের উৎপাদন নিয়ে এ মহাসড়কের সাথে যোগসূত্র তৈরী হওয়া মোংলা বন্দর কিংবা অন্যান্য স্থল বন্দরে যেতে পারবেন। দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষাপট উল্লেখ করে প্রতিমন্ত্রী পলক বলেন, আসন্ন্ কোরবানীর হাট সরাসরি আয়োজন না করে অনলাইন ডিজিটাল হাটের মাধ্যমে পশু বিপণন কার্যক্রম সম্পন্ন  করা উচিৎ। এ লক্ষ্যে আইসিটি মন্ত্রণালয় সকল কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। অনলাইন ডিজিটাল কোরবানীর হাটে ক্রেতা ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনায়াসে পশুর পর্যবেক্ষণ এবং দর-দাম নির্ধারণ করতে পারবেন। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Abdus Salam

দৌলতপুরে রিপোর্টিং করতে হলে বিএনপির মাধ্যমে করতে হবে: যুবদল নেতা

June 23, 2026
Rain

দেশের ৪ বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে

June 23, 2026
soiyd-mo-almgeer-hosen

হেফাজতে যুবকের মৃত্যুর পর ফরিদপুরে ডিবির ওসি প্রত্যাহার

June 23, 2026

Latest News

Abdus Salam

দৌলতপুরে রিপোর্টিং করতে হলে বিএনপির মাধ্যমে করতে হবে: যুবদল নেতা

Rain

দেশের ৪ বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে

soiyd-mo-almgeer-hosen

হেফাজতে যুবকের মৃত্যুর পর ফরিদপুরে ডিবির ওসি প্রত্যাহার

BD

৯ বিষয়ে একমত বাংলাদেশ-মালয়েশিয়া

সজীব শেখ

ছাত্রলীগ না ছাড়ায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা

স্পিকার

সংসদ সদস্যদের প্রতি কড়া নির্দেশনা দিলেন স্পিকার

জাহাজের মালপত্র

কম দামে জাহাজের মালপত্র কিনতে পারবেন যে মার্কেট থেকে

teacher

প্রাথমিকে শিক্ষক বদলি ও নবনিয়োগদের পদায়নে চার স্তরে কমিটি

Rijve

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী

DrJahed

আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল : ডা. জাহেদ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa