মরুভূমির দেশ দুবাই একের পর এক সারপ্রাইজ দিয়েই যাচ্ছে। বছরের পর বছর ধরে যা হয়নি সেটা এবার দেখতে হলো দুবাইবাসীকে। টানা দুই দিনের বৃষ্টিতে ভেসে যায় মধ্যপ্রাচ্যের বাণিজ্যখ্যাত শহর দুবাই। পরিস্থিতি এতটাই প্রতিকূলে ছিল যে বিশ্বের অন্যতম সর্বাধুনিক ও জনপ্রিয় বিমানবন্দর দুবাই বিমানবন্দরের সকল কার্যক্রম বন্ধ রাখতে কর্তৃপক্ষ বাধ্য হয়।

দুবাই

Advertisement

গেল ৭৫ বছরে এ ধরনের বৃষ্টি হয়নি বলে দাবি করছে আবহাওয়া অধিদপ্তর। তবে দুবাইয়ের আলোচিত বন্যার বিষয়টিকে ছাপিয়ে গেছে আকাশের রহস্যময় সবুজ রং। কেন হঠাৎ আকাশের রং সবুজ হয়ে গেল এ বিষয়টি নিয়ে বেশ চর্চা চলছে ও আলোচনা হচ্ছে।

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। কালো রঙের আকাশ ধীরে ধীরে রং বদলানোর পর হঠাৎ সবুজ রঙের আকার ধারণ করে। এ ধরনের পরিস্থিতি দেখে দুবাইবাসী একবারে চমকে গিয়েছিল।

আকাশের এ ধরনের রহস্যময় সবুজ রঙের পেছনে কী কারণ থাকতে পারে তা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে। অনেকে বিষয়টি রহস্যময় দাবি করলেও আবার বলা হচ্ছে যে, ঝড় আসার আগের মুহূর্তে আকাশের রং সবুজ হতে পারে।

আবার ভিডিওর সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে নেটিজেনরা। দুবাইয়ের আবহাওয়া অধিদপ্তর জানায় যে, দেড় বছরের যত বৃষ্টি হয় তার সমপরিমাণ বৃষ্টি হয়েছে 24 ঘন্টায়। ১৯৪৯ সালের পর থেকে মাত্র একদিনে এত বিপুল পরিমাণে বৃষ্টি দেখার অভিজ্ঞতা ছিল না কারো।

দুবাই শহরের মানুষ শুষ্ক মরুঝরে অভ্যস্ত। এ ধরনের ছবি দেখে তারা অভ্যস্ত নয়। অবশ্য কয়েক বছর ধরে দুবাইতে কৃত্রিম উপায়ে বৃষ্টিপাত ঘটানোর পদ্ধতি চালু হয়েছে। তাহলে এত কম সময়ে অতিরিক্ত পরিমাণ বৃষ্টিপাতের কারণ কী থাকতে পারে সেটাই রহস্য মনে হচ্ছে। অবশ্য পরিবেশবিদরা বিশ্ব উষ্ণায়নকে এর পেছনের কারণ হিসেবে দায়ী করেছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Dedicated desk news writer with a sharp eye for breaking stories and a passion for delivering accurate, timely, and engaging content. Skilled in news research, fact-checking, and writing under tight deadlines, with a strong commitment to journalistic integrity and clarity.