Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক কে এই জেনারেল মিন অং হ্লাইং
আন্তর্জাতিক

কে এই জেনারেল মিন অং হ্লাইং

By জুমবাংলা নিউজ ডেস্কFebruary 3, 2021Updated:February 3, 20212 Mins Read
কে এই জেনারেল মিন অং হ্লাইং
মিন অং হ্লাইং। ছবি : রয়টার্স
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের ক্ষমতা এখন সেনাবাহিনীর হাতে। তাই দেশটির শক্তিশালী সেনাবাহিনীর প্রধান জেনারেল মিন অং হ্লাইং আলোচনার কেন্দ্রে। খবর বিবিসির।

মিয়ানমারের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লাইং। বহু যুগ ধরেই দেশটির রাজনীতির ওপর সামরিক বাহিনীর শক্ত নিয়ন্ত্রণ।

সত্তোরের কাছাকাছি বয়স হলেও সামরিক বাহিনীর প্রধানের পদ থেকে জেনারেল মিন অং হ্লাইং অবসরে যাওয়ার কথা ছিল ২০১৬ সালে, কিন্তু তিনি সেই মেয়াদ আরও পাঁচ বছর বাড়িয়ে নিয়েছেন।

সৈনিক জীবনের শুরুতে একজন ক্যাডেট হিসেবে তিনি খুব চোখে পড়ার মতো কেউ ছিলেন না। ইয়াঙ্গুন বিশ্ববিদ্যালয়ে ১৯৭২-৭৪ সাল পর্যন্ত আইন পড়েছিলেন মিন অং হ্লাইং।

তার সহপাঠীরা জানান, তিনি ছিলেন স্বল্পভাষী এবং সাধারণত নিজেকে আড়ালে রাখতেই পছন্দ করতেন।

তিনি যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তখন মিয়ানমারে রাজনৈতিক তৎপরতা খুব ব্যাপক ছিল। কিন্তু মিন অং হ্লাইং এসব থেকে দূরে থাকতেন।

অন্য ছাত্ররা যখন বিক্ষোভে যোগ দিচ্ছেন, তখন তিনি প্রতি বছর ডিফেন্স সার্ভিসেস একাডেমি নামে সামরিক বিশ্ববিদ্যালয়ে যোগ দেওয়ার জন্য চেষ্টা করছিলেন।

তিন দফা চেষ্টার পর তিনি সফল হন ১৯৭৪ সালে। তার এক সহপাঠী গণমাধ্যমকে বলেছিলেন, ক্যাডেট হিসেবে তিনি ছিলেন গড়পড়তা ধরনের।

তার প্রমোশন হচ্ছিল ধীরগতিতে, তবে নিয়মিতভাবে। তবে যখন অফিসার কোরের মাঝারি স্তর ছাড়িয়ে মিন অং হ্লাইং আরও ওপরে উঠে গেলেন, তখন বেশ বিস্মিত হয়েছিলেন তার সহপাঠীরা।

গণতন্ত্রের পথে মিয়ানমারের যাত্রা শুরু হয়েছিল ২০১১ সালে, তিনি সামরিক বাহিনীর প্রধান হন সে বছরই।

ইয়াঙ্গুনের কূটনীতিকরা জানান, ২০১৬ সালে যখন অং সান সু চির দল প্রথমবার ক্ষমতায় আসে, তখন মিন অং হ্লাইং একজন স্বল্পভাষী সেনা থেকে নিজেকে একজন রাজনীতিবিদ ও পরিচিত ব্যক্তিত্বে পরিণত করেন।

তার বিভিন্ন কর্মকাণ্ড, সম্মানিত অতিথিদের সঙ্গে সাক্ষাৎ, বৌদ্ধ আশ্রমে সফর ইত্যাদি ফলাও করে প্রচার হতো তার ফেসবুক পাতায়। তার ফলোয়ারের সংখ্যা ছিল কয়েক লাখ।

কিন্তু ২০১৭ সালে রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে সামরিক বাহিনীর অভিযান শুরু হলে সেই পাতাটি বন্ধ করে দেওয়া হয়।

ওই অভিযানের ফলে সাত লাখেরও বেশি রোহিঙ্গা মুসলিম পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। জাতিসংঘের তদন্তকারীরা ওই অভিযানের সময় গণহত্যা, গণধর্ষণ, ব্যাপক অগ্নিসংযোগ ঘটেছে বলে অভিযোগ আনেন।

মিন অং হ্লাইংসহ চারজন সামরিক নেতার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র, বিভিন্ন আন্তর্জাতিক আদালতে তাদের বিরুদ্ধে মামলা হয়।

কূটনীতিক ও পর্যবেক্ষকরা বলেন, জেনারেল মিন অং হ্লাইং বিভিন্ন দেশে সংঘটিত রাজনৈতিক পটপরিবর্তনকে পর্যবেক্ষণ করেছেন এবং লিবিয়া বা অন্য কিছু মধ্যপ্রাচ্যের দেশের মতো পরিস্থিতি যেন মিয়ানমারে না হয়, তার প্রয়োজনীয়তার ওপর তিনি গুরুত্ব দিতেন।

মিয়ানমারের পার্লামেন্টে সেনাবাহিনীর ২৫ শতাংশ আসন এবং অং সান সু চির প্রেসিডেন্ট হওয়ার ওপর সাংবিধানিক নিষেধাজ্ঞা– এগুলো পরিবর্তন করার কোনো ইচ্ছা তার আছে– এমন কোনো ইঙ্গিত কখন্ও দেননি মিন অং হ্লাইং।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Sap

বিমার টাকার লোভে বিছানায় বিষধর সাপ ছেড়ে স্বামীকে হত্যা!

July 19, 2026
usa

বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি

July 19, 2026
Hospital Bill

সাপের ছোবলে হাসপাতালে, সুস্থ হয়ে পেলেন ১৫ কোটি টাকার বিল

July 18, 2026

Latest News

Sap

বিমার টাকার লোভে বিছানায় বিষধর সাপ ছেড়ে স্বামীকে হত্যা!

usa

বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি

Hospital Bill

সাপের ছোবলে হাসপাতালে, সুস্থ হয়ে পেলেন ১৫ কোটি টাকার বিল

প্রবাসীদের সতর্ক

কুয়েতে ঝুঁকিপূর্ণ ভবন খালি, প্রবাসীদের সতর্ক করল বাংলাদেশ দূতাবাস

ফিলিস্তিনি বন্দি

ফিলিস্তিনি বন্দিদের কারাগার কুমির দিয়ে ঘিরে ফেলার পরিকল্পনা ইসরায়েলের

Horor House

‘ভূতের বাড়ি’তে রাত কাটালেই মিলবে রাশি রাশি টাকা

Town

বিশ্বকাপ ফাইনালের শহরে শ্বাস নেওয়া মানেই ১০টি সিগারেট খাওয়া!

ট্রাম্পের মাথার দাম

ট্রাম্পের মাথার দাম ১২৩ কোটি টাকা ঘোষণা

জয়সওয়াল

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ আইনি প্রক্রিয়ায় খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল

ট্রাম্প

গ্রিন কার্ডের জন্য ১ লাখ ডলার ফি নেওয়ার পরিকল্পনা ট্রাম্পের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa