জুমবাংলা ডেস্ক : দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় পুকুর খননের সময় কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের একটি মূর্তি উদ্ধার করা হয়েছে। কষ্টিপাথরটির ওজন প্রায় ৯ দশমিক ৪ কেজি বলে জানিয়েছে পুলিশ।

মূর্তি

Advertisement

নবাবগঞ্জ থানা পুলিশের দেওয়া এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। পুলিশ জানায়, বুধবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কুশদহ ইউনিয়নের দেবীপুর কচুয়া গ্রামের পূর্বপার্শ্বে ডুমুরের দাঙ্গায় পুকুর খননের সময় মূর্তিটি উদ্ধার করা হয়েছে।

স্থানীয়রা জানায়, বুধবার বিকেলে ওই এলাকার আব্দুল আউয়ালের পুকুর খনন করছিলেন শ্রমিকরা। এ সময় পরিত্যক্ত অবস্থায় একটি কালো রঙের কষ্টি পাথরের খোদাই করা মূর্তি দেখতে পান তারা। বিষয়টি শ্রমিকরা পুকুরের মালিককে জানালে তিনি নবাবগঞ্জ থানা পুলিশকে অবহিত করেন। পরে পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে এই কষ্টি পাথরের মূর্তিটি উদ্ধার করে।

শেষ যাত্রাতেও ডিস্কো কিংয়ের সঙ্গী কালো চশমা

নবাবগঞ্জ থানা পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘উদ্ধারকৃত মূর্তিটির ওজন প্রায় ৯ দশমিক ৪ কেজি। যার বাজার মূল্য আনুমানিক ১ কোটি টাকা। জব্দকৃত কষ্টিপাথরের মূর্তিটির বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.