Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত যেভাবে বদলে দেয় কারাবন্দির জীবন
আন্তর্জাতিক ধর্ম প্রবাসী খবর

কোরআন তিলাওয়াত যেভাবে বদলে দেয় কারাবন্দির জীবন

By Saiful IslamMay 30, 20212 Mins Read

কোরআন তিলাওয়াত যেভাবে বদলে দেয় কারাবন্দির জীবন
প্রতীকী ছবি
Advertisement
মুহাম্মাদ হেদায়াতুল্লাহ : অর্থের অভাবে পড়ে কাজের সন্ধানে থাইল্যান্ড থেকে মালয়েশিয়ায় পাড়ি জমান নাফিস ইয়াকুব নামের এক তরুণ। কিন্তু বৈধভাবে না আসায় সর্বদা তাঁকে পুলিশের ভয়ে থাকতে হতো। তদুপরি কাজের সন্ধানে দিন পার করতে থাকেন কোরআনের হাফেজ নাফিস ইয়াকুব।

তখন রমজানের কয়েক দিন বাকি। বিভিন্ন মসজিদ থেকে তারাবির নামাজ পড়ানোর ডাক আসা শুরু হয়। এমন সময় একদিন রাতে ইউসুফ খাবার খেতে ঘর থেকে বের হন। ঘটনাক্রমে টহলরত মালয় পুলিশ তাঁকে পরিচয়পত্র দেখাতে বলে। কিন্তু কোনো বৈধ নথিপত্র না থাকায় পুলিশ ইউসুফকে ধরে নিয়ে যায়। অবৈধভাবে মালয়েশিয়া আসায় তাঁকে কারাগারে রাখা হয়, যেন উপযুক্ত সময়ে তাঁকে দেশে ফেরত পাঠানো যায়।

কারাগারে কোনো ফ্যান ছিল না। পুরো সময় ঘুমিয়ে কাটাতেন ইউসুফ। তীব্র গরম থেকে রক্ষা পেতে গায়ের জামা খুলে তাতে বসতেন। খাবারের আগে ঘুম থেকে জেগে বসতেন। খাবারের অপেক্ষার সময় তাঁকে বসে থাকতে হতো। এ সময় তিনি অত্যন্ত সুন্দর কণ্ঠে পবিত্র কোরআন তিলাওয়াত করতেন। কণ্ঠস্বর মনোমুগ্ধকর হওয়ায় সবাই তাঁর কোরআন তিলাওয়াত শুনতে আসত।

দায়িত্বরত এক নিরাপত্তাকর্মী ইউসুফের সুন্দর কোরআন তিলাওয়াতের দৃশ্য ভিডিও করেন। ভিডিওতে দেখা যায়, বন্দিরা ভিড় করে তাঁর তিলাওয়াত শুনছে। পরে তা ইন্টারনেটে ভাইরাল হয় এবং তাঁর সুন্দর কণ্ঠে সবাই মুগ্ধ হয়। সবার মুগ্ধতার পাশাপাশি ইউসুফের দুঃখ-কষ্টে ভরা জীবন দেখে মালয়েশিয়ার মুসলিমরা তাঁর প্রতি সহানুভূতি দেখায়। এমনকি মালয়েশিয়ার গণ্যমান্য ব্যক্তিরাও কারাগারে এসে ইউসুফের সঙ্গে সাক্ষাৎ করেন।

এর কয়েক দিন পর অজ্ঞাত কারণে ইউসুফের ছয় মাসের জেল কমিয়ে চার মাস করা হয়। এ সময় তিনি বন্দিদের নিয়ে নিয়মিত জামাতে নামাজ আদায় করতেন। রমজানে তারাবির নামাজ আদায় করতেন। বন্দিদের তিনি ইসলামের মৌলিক বিষয়গুলো শেখাতেন। তাঁর নিজস্ব কর্মতৎপরতায় অনেক কারাবন্দির জীবন বদলে যায়।

নির্দিষ্ট সময়ের পর ইউসুফ কারাগার থেকে মুক্তি পান। মালয়েশিয়ার একটি দাওয়াহবিষয়ক কোর্স সম্পন্ন করে তিনি একটি মসজিদে ইমাম হিসেবে নিযুক্ত হন। পরে কম্বোডিয়ায় তাহফিজ আল কালাম নামের একটি মাদরাসা পরিচালনা করেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
সময়

সময়ের পরিবর্তন: আত্মসমালোচনা ও আত্মশুদ্ধির এক অনন্য সুযোগ

June 25, 2026
বিল গেটস

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার বিল গেটসের

June 24, 2026
Modi

খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান

June 24, 2026

Latest News

সময়

সময়ের পরিবর্তন: আত্মসমালোচনা ও আত্মশুদ্ধির এক অনন্য সুযোগ

বিল গেটস

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার বিল গেটসের

Modi

খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান

জমির মালিক

এখন যেভাবে সৌদিতে জমির মালিক হতে পারবেন প্রবাসীরা

ভিসা নীতি

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি বদলাচ্ছে যুক্তরাষ্ট্র, থাকা যাবে না ৪ বছরের বেশি

রোজা

আশুরার রোজা কেন গুরুত্বপূর্ণ? হাদিসে যা বলা হয়েছে

জাহাজ

হরমুজ নিয়ে অগ্রগতি হলেও এখনো আটকা শত শত জাহাজ

ট্রাম্প

ইরান ‘ঠিকঠাক আচরণ’ না করলে কঠোর ব্যবস্থা : ট্রাম্প

Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa