Advertisement
জুমবাংলা ডেস্ক : চাঁদপুর সদর উপজেলার ৪ নম্বর শাহমাহমুদপুর ইউনিয়নে রহস্যজনক অগ্নিকাণ্ডে অসহায় এক ব্যক্তির বসতঘরের সব কিছু পুড়ে গেলেও সম্পূর্ণ অক্ষত রয়েছে পবিত্র কোরআন শরীফ। এই মহাগ্রন্থের একটি হরফও আগুন স্পর্শ করেনি।

গত রোববার রাতে ইউনিয়নের রনবলিয়া গ্রামের মৃত সাদেকুর রহমান ঢালীর ছেলে মো. ফারুক হোসেন ঢালীর বসতঘরে এ ঘটনা ঘটে। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, ঘরের যে স্থানটিতে আগুনের সূত্রপাত হয়েছে সে স্থানটিতে বিদ্যুৎ সংযোগ কিংবা গ্যাস সিলিন্ডার কোনো কিছুই ছিল না। তাহলে ষড়যন্ত্র করেই এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে বলে দাবি করছেন ভুক্তভোগী পরিবার।

এদিকে এ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার। এমন অগ্নিকাণ্ডে ঘরের সব পুড়ে গেলেও অক্ষত অবস্থায় পাওয়া যায় পবিত্র কোরআন শরীফ।

ফারুক হোসেন ঢালীসহ একাধিক প্রত্যক্ষদর্শী জানান, কোরআন শরীফের চারদিকে কিছুটা ক্ষতি হলেও পুরো কোরআন শরীফ অক্ষত অবস্থায় ছিল। শুধু তাই নয়, কুরআন শরীফের হরফগুলোও নষ্ট হয়নি। অক্ষত অবস্থায় পাওয়া পবিত্র কোরআন শরীফটি দেখতে উৎসুক জনতা ভিড় জমান।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.