Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home স্লাইডার ক্যাপিটলের ঘটনার নিন্দা করে মার্কিন সেনাবাহিনীর বিবৃতি
আন্তর্জাতিক স্লাইডার

ক্যাপিটলের ঘটনার নিন্দা করে মার্কিন সেনাবাহিনীর বিবৃতি

By Hasan MajorJanuary 13, 20212 Mins Read

ক্যাপিটলের ঘটনার নিন্দা করে মার্কিন সেনাবাহিনীর বিবৃতি

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: বিবৃতি দিয়ে ডোনাল্ড ট্রাম্পের বক্তৃতা ও ক্যাপিটলের ঘটনার নিন্দা করেছেন মার্কিন সেনাবাহিনীর প্রতিটি শাখার সর্বোচ্চ কর্মকর্তারা। খবর এএফপি ও রয়টার্সের।

রীতিমতো চিঠি লিখে ওই দিনের ঘটনার নিন্দা করে তাঁরা বলেছেন, ওই ঘটনা শুধুমাত্র অন্যায় নয়, আইনবিরুদ্ধ। যাঁরা ওই ঘটনার সঙ্গে যুক্ত, তাঁদের শাস্তি হওয়া উচিত। শুধু তাই নয়, চিঠিতে তাঁরা লিখেছেন, ট্রাম্প যা-ই দাবি করুন, গণতান্ত্রিক পদ্ধতিতে পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন জো বাইডেন। তাঁরা তাঁকে স্বাগত জানাচ্ছেন।

সেনাবাহিনীর সঙ্গে জাতীয়তাবাদী ট্রাম্পের সম্পর্ক খারাপ ছিল, এমন কথা শোনা যায়নি। বরং আফগানিস্তান এবং ইরাক থেকে সৈন্য প্রত্যাহার, ইউরোপ থেকে সৈন্য ফিরিয়ে আনার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিল মার্কিন সেনাবাহিনী। এবার সেই সেনাই ট্রাম্পের বিরুদ্ধে কেবল মুখই খুলল না, রীতিমতো চিঠি লিখে তাঁকে বিড়ম্বনায় ফেলল।

গত ৬ জানুয়ারি ট্রাম্প সমর্থকরা হামলা চালায় ক্যাপিটল ভবনে। সেখানে সে সময় জো বাইডেনকে আনুষ্ঠানিক ভাবে পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করার প্রস্তুতি চলছিল। সেনেটে যৌথ কংগ্রেস অধিবেশন চলছিল। ঠিক তখনই ক্যাপিটলের মূল ফটক ভেঙে ভিতরে ঢুকে পড়েন ট্রাম্প সমর্থকরা। তাঁদের কারো কারো সঙ্গে অস্ত্রও ছিল। ভিতরে ঢুকে সেনেট হলে রীতিমতো তাণ্ডব চালায় তারা। শুধু তা-ই নয়, বেশ কয়েকজন সাংসদের অফিসও তছনছ করে তারা। পুলিশ বাধ্য হয়ে রায়ট পুলিশ ডাকে। গুলি চলে। চারজনের মৃত্যু হয়। সব মিলিয়ে অ্যামেরিকার ইতিহাসে একটি কলঙ্কিত দিন হিসেবে চিহ্নিত হয় ৬ জানুয়ারি।

দেশের বিভিন্ন প্রান্ত থেকেই ওই ঘটনার তীব্র নিন্দা করা হয়। রিপাবলিকানরাও ঘটনার নিন্দা করেন। সাবেক প্রেসিডেন্টরা দলমত নির্বিশেষে ঘটনার নিন্দা করেন। এবার সেই তালিকায় যুক্ত হলো সেনাবাহিনী। মার্কিন সামরিক বাহিনীর প্রতিটি শাখার চিফ অফ স্টাফেরা ওই চিঠিতে সই করেছেন। সেখানে বলা হয়েছে, প্রতিবাদ করার অধিকার সকলের আছে। কিন্তু প্রতিবাদের নামে সহিংসতার অধিকার নেই। এ কথা প্রত্যেক নাগরিককে মনে রাখতে হবে। যাঁরা ওই দিনের ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন, তাঁদের শাস্তি হওয়া উচিত। জো বাইডেনকেও পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে তাঁরা স্বাগত জানান।

ক্যাপিটলের ঘটনায় পুলিশের গুলিতে মৃত্যু হয়েছিল এক সাবেক এয়ারফোর্স অফিসারের। এয়ারফোর্সের ওই নারী ট্রাম্পভক্ত ছিলেন। সেনেট হলে ঢুকে তাণ্ডব চালাচ্ছিলেন তিনি। বাধ্য হয়েই পুলিশ গুলি চালায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। সেনাবাহিনীর বিবৃতিতে সেই ঘটনার কোনো উল্লেখ নেই। তবে বিশেষজ্ঞদের একাংশের ধারণা, ওই ঘটনায় সরাসরি সেনাবাহিনীর নাম চলে আসাতেই দ্রুত বিবৃতি দিয়ে ঘটনার নিন্দা করলেন বাহিনীর তিনটি শাখার সর্বোচ্চ কর্মকর্তারা।

এদিকে ট্রাম্পের দ্বিতীয়বার ইমপিচমেন্ট প্রস্তাব পেশ করেছেন কংগ্রেসের সাংসদরা। তাঁরা ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের কাছেও ট্রাম্পকে সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছিলেন। সংবিধানের ২৫ তম অনুচ্ছেদ অনুসারে এ কাজ করতে পারেন পেন্স। তবে ভাইস প্রেসিডেন্ট জানিয়েছেন, এ কাজ তিনি করবেন না। ডেমোক্র্যাট তো বটেই রিপাবলিকান সাংসদদেরও একটি অংশ চাইছে, ২০ জানুয়ারির আগেই প্রেসিডেন্ট পদ থেকে ট্রাম্পকে অপসরণ করতে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
টাইম স্লট

ভারতের ভিসার জন্য ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত

June 30, 2026
ভারতের হাত

এবার ভারতের হাত কেটে দেওয়ার হুঁশিয়ারি পাকিস্তানের

June 30, 2026
আয়াতুল্লাহ আলী খামেনি

খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন

June 30, 2026

Latest News

টাইম স্লট

ভারতের ভিসার জন্য ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত

ভারতের হাত

এবার ভারতের হাত কেটে দেওয়ার হুঁশিয়ারি পাকিস্তানের

আয়াতুল্লাহ আলী খামেনি

খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন

ইসকন মুখপাত্র

বাংলাদেশ ও চিন্ময় কৃষ্ণ প্রসঙ্গে মন্তব্য করায় কলকাতার ইসকন মুখপাত্র বহিষ্কার

চীন

জাপানের ২০ প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করল চীন

Vumi

এক ঘণ্টারও কম সময়ে বাংলাদেশের আশপাশে তিনটি ভূমিকম্প, সতর্কতার আহ্বান

জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও বাড়লো

USA

বসনিয়া নিয়ে মন্তব্য: সমালোচনার মুখে মাফ চাইলেন মার্কিন সংবাদকর্মী

ইরান

ড্রেসিং রুমে শান্তি, সম্মান ও বন্ধুত্বের আহ্বানে চিঠি লিখে যায় ইরান

গরুর মাংস

ভারতে গরুর মাংস রান্না করায় ৩ নারী গ্রেফতার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa