আন্তর্জাতিক ডেস্ক: ক্যালিফোর্নিয়া উপসাগরে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৪। ইউরোপিয়ান-মেডিটেরিনিয়ান সিমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) এ তথ্য জানিয়েছে।

ক্যালিফোর্নিয়া

Advertisement

ভূমিকম্প আঘাত হানার পর এখনো কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে মেক্সিকোর বেসামরিক প্রতিরক্ষা অফিস। তবে বন্দরে সম্ভাব্য স্রোতের কারণে নৌকা ও কাছাকাছি উপকূলীয় জনগোষ্ঠীকে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে।

ইএমএসসি জানিয়েছে, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার (৬.২১ মাইল) গভীরতায় ভূমিকম্পটি আঘাত হানে।

এদিকে ক্যালিফোর্নিয়া উপসাগরে আগাত হানা এই ভূমিম্পের মাত্রা ৬.৩ মাত্রার ছিল বলে জানিয়েছে মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)।

ভূমিকম্পের পর পরই মার্কিন সুনামি সতর্কীকরণ সংস্থা দ্য ইউএস সুনামি ওয়ার্নিং সিস্টেম জানায়, যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূল, ব্রিটিশ কলাম্বিয়া বা আলাস্কায় সুনামির কোনো আশঙ্কা নেই।

মেক্সিকান সিভিল ডিফেন্স অফিস পরে টুইটারের মাধ্যমে জানায়, যে অঞ্চলটিতে ভূমিকম্পটি আঘাত হেনেছে সেখানে সমুদ্রের পানির স্তরের কয়েক সেন্টিমিটার পর্যন্ত সামান্য পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে।

সূত্র: রয়টার্স

সামুদ্রিক খাবার রফতানিতে ভারতের রেকর্ড

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google