Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ ক্রিকেটের ফাইনালে রান আউট দেয়ায় আম্পায়ারকে পিটিয়ে আহত
অপরাধ-দুর্নীতি খেলাধুলা বিভাগীয় সংবাদ

ক্রিকেটের ফাইনালে রান আউট দেয়ায় আম্পায়ারকে পিটিয়ে আহত

By জুমবাংলা নিউজ ডেস্কDecember 20, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আন্তঃবিভাগ ক্রিকেটের ফাইনাল খেলায় রান আউট দেওয়ার জের ধরে আম্পায়ারকে পিটিয়ে গুরুতর আহত করেছে গণিত বিভাগের শিক্ষার্থীরা।

ক্রিকেটের ফাইনালে রান আউট দেয়ায় আম্পায়ারকে পিটিয়ে আহত

গতকাল মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকালে আন্তঃবিভাগ গেমস সাব কমিটির সভাপতি অধ্যাপক ইলিয়াছ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সোমবার (১৯ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল স্টেডিয়ামে এ ঘটনা ঘটে।

আহত আম্পায়ারের নাম খুরশিদ আলম সুইট। তিনি রাজশাহী জেলা আম্পায়ার এসোসিয়েশনের সদস্য।

Advertisement

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান এবং গণিত বিভাগের মধ্যকার খেলাই প্রথম ইনিংসে শারীরিক শিক্ষা বিভাগ ৯ উইকেটে ১১৪ রান সংগ্রহ করে। দ্বিতীয় ইনিংসের খেলায় গণিত বিভাগ ১১৫ রানের টার্গেটে ব্যাটিং শুরু করে। একপর্যায়ে তৃতীয় উইকেটের রান আউটকে কেন্দ্র করে আম্পায়ারের সঙ্গে গণিত বিভাগের শিক্ষার্থীদের কথা কাটাকাটি হয়। পরে আম্পায়ারের সিদ্ধান্তকে মেনে নিয়ে উভয়দল খেলা চালিয়ে যায়। নির্ধারিত ২০ ওভারে গণিত বিভাগ ৮ উইকেট হারিয়ে ১০৬ রান সংগ্রহ করে হেরে যায়।

কিন্তু খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে গণিত বিভাগের ১০ থেকে ১২ জন শিক্ষার্থী অ্যাম্পায়ারকে স্ট্যাম্প দিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকে। এ সময় মাঠে উপস্থিত অন্যরা হামলাকারীদের ছত্রভঙ্গ করে। পরে তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য পাঠানো হয়।

এ বিষয়ে গণিত বিভাগের সভাপতি অধ্যাপক নাসিমা আক্তার বলেন, সুষ্ঠু তদন্ত করে, কারা আক্রমণ করেছে সেটি খতিয়ে দেখা হবে। আমার বিভাগের যতজন শিক্ষার্থীকে দোষী পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আন্তঃবিভাগ গেমস সাব কমিটির সভাপতি অধ্যাপক ইলিয়াছ হোসেন বলেন, উপাচার্য স্যারকে আমরা সুপারিশ করেছি, তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়। তিনি আশ্বস্ত করেছেন, শীঘ্রই দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, এ বিষয়ে আমি কিছু বলতে পারছি না। গেমস সাব কমিটি এ বিষয়ে সিদ্ধান্ত নিবেন।

সার্বিক বিষয়ে উপ-উপাচার্য অধ্যাপক হুমায়ুন কবীর বলেন, এটা আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য খুবই লজ্জাজনক। ক্যাম্পাসে এমন ঘটনা কখনই কাম্য নয়। অপরাধীদের বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত না করা পর্যন্ত, পুরস্কার বিতরণী স্থগিত থাকবে।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026
ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

July 30, 2026

Latest News

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa