
মঙ্গলবার (১৮ জুলাই) মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং স্থানীয় এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘ইউক্রেনের বাহিনীর পাঠানো সতেরোটি ড্রোন ‘ধ্বংস’ করা হয়েছে এবং আরও ১১টি ইলেকট্রনিক উপায়ে ‘দমন’ করা হয়েছে। তবে, এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি বলে জানানো হয়েছে।’
ক্রিমিয়ার রাশিয়ান-নিয়োজিত গভর্ণর সের্গেই আকসিওনভ টেলিগ্রামে বলেছেন রাতে ২৮টি ড্রোন ভূপাতিত বা ধ্বংস করা হয়েছে।
আকসিওনভ বলেন, ‘কেউ হতাহত হয়নি। ইউক্রেন রুশ বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণ চালানোয় সাম্প্রতিক সপ্তাহগুলোতে ক্রিমিয়ায় ড্রোন হামলা বেড়েছে।’
কিয়েভ বারবার বলেছে তারা উপদ্বীপটি ফিরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে। এর আগে সোমবার পানিবাহিত ড্রোনগুলো রাশিয়ার সাথে ক্রিমিয়ার সংযোগকারী একমাত্র সেতুতে আঘাত হানে। ইউক্রেনের নিরাপত্তা বাহিনী দাবি করছে তারা একটি গুরত্বপূর্ণ সরবরাহ রুটে ভয়াবহ হামলা চালিয়েছে।
শস্য চুক্তি নিয়ে রাশিয়ার সিদ্ধান্তে বিপাকে পড়বে কোটি কোটি মানুষ: জাতিসংঘ প্রধান
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



