Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক কয়েক ঘণ্টার ব্যবধানে যমজ দুই ভাইয়ের মৃত্যু
আন্তর্জাতিক ওপার বাংলা

কয়েক ঘণ্টার ব্যবধানে যমজ দুই ভাইয়ের মৃত্যু

By Saiful IslamMay 18, 20212 Mins Read

কয়েক ঘণ্টার ব্যবধানে যমজ দুই ভাইয়ের মৃত্যু

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তর প্রদেশের মিরাটে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে যমজ দুই ভাই মারা গেছেন। গত সপ্তাহে উত্তর প্রদেশের হাসপাতালে মারা যান তার। মঙ্গলবার (১৮ মে) এনডিটিভি এ খবর প্রকাশ করেছে।

খবরে বলা হয়, জোফ্রেড গ্রেগরি ও রালফ্রেড গ্রেগরি ১৯৯৭ সালের ২৩ এপ্রিল জন্মগ্রহণ করেন। যমজ দুই ভাই এপ্রিলে তাদের ২৪তম জন্মদিন পালন করেন।

গত ১৩ মে তাদের বাবা-মা গ্রেগরি রেমন্ড ও সুজা রাফায়েলকে বেসরকারি আনন্দ হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, তাদের ছেলে জোফ্রেড করোনায় মারা গেছেন। খবর শুনে তাদের মাথায় আকাশ ভেঙে পড়ে। এর কয়েক ঘণ্টা পরেই তাদের আরেক ছেলে রালফ্রেড মারা যান।

মাত্র তিন মিনিটের ব্যবধানে জন্মগ্রহণ করেন ওই দুই ভাই। দুজনেই ছয় ফুট লম্বা। দেখতে একইরকম দুই ভাই পড়াশোনা করেছেন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে। চাকরি করতেন হায়দারাবাদে। বিদেশে যাওয়ার পরিকল্পনা ছিল তাদের।

তাদের এক প্রতিবেশী সুমিত বলেন, ‘তারা খুবই ভালো ছিল। পুরো পরিবারই ভালো ছিল। তাদের আরেক ভাই নিলফ্রেড। তিনজনই একে অপরকে খুবই ভালোবাসত। এ ঘটনায় নিলফ্রেড ভেঙে পড়েছে।’

খবরে বলা হয়, জোফ্রেড মিরাটে বাসা থেকে অফিস করছিলেন। অন্যদিকে রালফ্রেড আহত হয়ে হায়দরাবাদ থেকে বাসায় আসেন।

তাদের জন্মদিনের পরেই তারা জ্বরে আক্রান্ত হন। কিছুদিন বাসাতেই চিকিৎসা নেন তারা। অবস্থা খারাপ হওয়ায় ১ মে তাদের হাসপাতালে ভর্তি করানো হয়।

ইন্ডিয়ান এক্সপ্রেসকে রাফায়েল বলেন, ১০ মে তাদের করোনা রিপোর্ট নেগেটিভ আসে। তিন দিন পরেই জোফ্রেড মারা যায়। আমার ধারণা ছিল রালফ্রেডের একই অবস্থা হবে। কেননা একজনের সঙ্গে যা ঘটতো, অন্যজনের সঙ্গেও সেটাই ঘটতো। তাদের জন্মের পর থেকেই এমন হয়ে আসছিল।

তিনি বলেন, ‘আমাদের পরিবার ভেঙে পড়েছে। করোনা আমার দুই ছেলেকে কেড়ে নিয়েছে। যারা তাদের পুরো জীবনে কারও কোনো ক্ষতি করেনি।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

June 23, 2026
Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

June 22, 2026
Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

June 22, 2026

Latest News

Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

Biman

বিমানে স্মার্টফোনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন দুই শতাধিক আরোহী

Starmar

চাপে স্টারমার, আজই আসতে পারে পদত্যাগের ঘোষণা

বাংলাদেশি শিক্ষার্থী

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Oil

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় কমল তেলের দাম

ডিজেলের দাম

মালয়েশিয়ায় কমছে ডিজেলের দাম

জ্বালানি বিক্রি

দখলকৃত ক্রিমিয়ায় জ্বালানি বিক্রি বন্ধ করে দিয়েছে রাশিয়া

প্রবাসী

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa