আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলের উত্তর-পূর্বে একটি আবাসিক ভবন ধসে ৯ জনের প্রাণহানি হয়েছে। ধ্বংসস্তুপের ভেতর সবশেষ নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধারের পরে দেশটির এক কর্মকর্তা শনিবার একথা জানান।
জানা যায়, সিয়ারা প্রদেশের ফরটালিজা নগরীর উপশহরে বৃহস্পতিবার ৭ তলা আবাসিক ভবনটি ধসে পড়ে। ধ্বংসস্তুপ থেকে ৭ জন জীবিত বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন।
কর্মকর্তারা ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চালিয়ে যাচ্ছেন। সিয়ারা জননিরাপত্তা বিভাগের এক মুখপাত্র এএফপিকে ৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
সিটি কাউন্সিলের বরাত দিয়ে এক রিপোর্টে বলা হয়, ভবনটি অবৈধভাবে নির্মাণ করা হয়েছিল।
Advertisement
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



