ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা বলেছেন, দীর্ঘ অভিনয়জীবনে তিনি বেশিরভাগ সময় ইতিবাচক ও রোমান্টিক চরিত্রে অভিনয় করেছেন। তবে এখন তিনি খলনায়িকা বা নেতিবাচক চরিত্রে নিজেকে উপস্থাপন করতে চান।

সম্প্রতি নিজের জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ ইচ্ছার কথা জানান তিনি।
পূর্ণিমার ভাষ্য, খলনায়িকা বা ভিলেন ধরনের একটি চরিত্রে অভিনয় করার ইচ্ছা রয়েছে তার। এমন একটি চরিত্রে কাজ করতে চান, যাকে দেখে দর্শকের মধ্যে তীব্র ঘৃণার অনুভূতি তৈরি হবে।
তিনি বলেন, এখন পর্যন্ত তাকে কোনো খলচরিত্রে দেখা যায়নি। নির্মাতারাও হয়তো তাকে এমন চরিত্রের জন্য ভাবেননি। কারণ, দর্শকের কাছে তিনি মূলত রোমান্টিক ও ইতিবাচক চরিত্রের অভিনেত্রী হিসেবেই পরিচিত।
অভিনেত্রীর মতে, দীর্ঘদিন একই ধরনের চরিত্রে অভিনয়ের পর এখন ভিন্নধর্মী চরিত্রে কাজ করার সময় এসেছে। তাই প্রচলিত ইমেজের বাইরে গিয়ে নেতিবাচক চরিত্রে অভিনয়ের সুযোগ পেলে তা সাদরে গ্রহণ করবেন তিনি।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
দুই দশকেরও বেশি সময় ধরে চলচ্চিত্রে অভিনয় করে আসছেন পূর্ণিমা। বয়স বাড়লেও অভিনয়, ব্যক্তিত্ব ও উপস্থিতির কারণে এখনও তিনি দর্শকের কাছে জনপ্রিয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



