আন্তর্জাতিক ডেস্ক : খাঁচায় বসে প্রতিদিনের মতো ফল খাচ্ছিল ইয়াং ইয়াং। হঠাৎ নজর গেল খাঁচার পাশে ঝুলে থাকা বাঁশ গাছের দিকে। অমনি মাথায় দুষ্টু বুদ্ধি। বাঁশ ধরে উঠে লাফ দিয়ে খাঁচার বাইরে। তারপর গোটা চিড়িয়াখানা জুড়ে ঘুরে বেড়াতে লাগল ইয়াং ইয়াং। ভাবছেন ইয়াং ইয়াং কে? ইয়াং ইয়াং হল একজন ১২ বছর বয়সী পুরুষ শিম্পাঞ্জী। চীনের হেইফেই ওয়াইল্ড লাইফ পার্কের বাসিন্দা সে।

Advertisement
শিম্পাঞ্জীর এমন বাঁদরামি ধরা পড়েছে চিড়িয়াখানার সিসিটিভি ক্যামেরায়। সেই ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। শিপাঞ্জির লাথির চোটে প্রথমটায় থতমত খেয়ে গেলেও তেমন আহত হননি ওই কর্মী। তবে এবার থেকে খাঁচায় নিরাপত্তা বাড়াতে হবে, উপলব্ধি তার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


