
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে সিলেট থেকে ১৭ জন যাত্রী নিয়ে সুনামগঞ্জের দিকে আসছিল বিরতিহীন একটি মিনিবাস। সুনামগঞ্জের কাছে এসে নীলপুর-জানিগাঁও এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বেলা ১১টায় খাদে পড়ে যায়। তবে এর আগে পাগলাবাজার ও মদনপুর পয়েন্টে ১১ জন যাত্রী নেমে যায়। বাকি ছয়জন নিয়ে সুনামগঞ্জে আসছিল বাসটি। ওই এলাকায় পৌঁছার পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পশ্চিম পার্শে খাদে পড়ে ডুবে যায়। এসময় বাকি ৬ যাত্রীও বের হতে গিয়ে আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠায়।
এদিকে ঘটনার পরই ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতায় নামে। ঘটনাস্থলে ছুটে যান জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, পুলিশ সুপার মিজানুর রহমান, পৌর মেয়র নাদের বখতসহ প্রশাসনের নেতৃবৃন্দ। ফায়ার সার্ভিসের তিনটি ডুবুরিদল দীর্ঘক্ষণ চেষ্টা করে বাসটি তুলে আনে। তবে বাসের ভেতরে কোনো যাত্রী পাওয়া যায়নি। দুপুর ১টায় আনুষ্ঠানিকভাবে সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের ইউনিট প্রধান নিউটন দাস উদ্ধার অভিযান শেষ করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



