Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home আন্তর্জাতিক খাদ্যশস্য নিয়ে ইউক্রেন-রাশিয়া ঐকমত্যের সম্ভাবনা
আন্তর্জাতিক

খাদ্যশস্য নিয়ে ইউক্রেন-রাশিয়া ঐকমত্যের সম্ভাবনা

By জুমবাংলা নিউজ ডেস্কজুলাই 15, 2022Updated:জুলাই 15, 20222 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক: কৃষ্ণসাগর দিয়ে খাদ্যশস্য সরবরাহ নিয়ে ইস্তাম্বুলে বৈঠক চলছে ইউক্রেন এবং রাশিয়ার। সমাধানসূত্রের কাছাকাছি পৌঁছছে দুই দেশ। খবর ডয়চে ভেলে’র।

রাশিয়া-ইউক্রেন

Advertisement

বুধবার তুরস্কের ইস্তাম্বুলে বৈঠকে বসেছিলেন ইউক্রেন, রাশিয়া, জাতিসংঘ এবং তুরস্কের প্রতিনিধি। যুদ্ধ পরিস্থিতিতে কৃষ্ণসাগর দিয়ে খাদ্যশস্য সরবরাহ নিয়ে বৈঠক হয়। সেখানে যুযুধান দুই দেশ ঐকমত্যে পৌঁছাতে পেরেছে বলে জানিয়েছেন তুরস্ক এবং জাতিসংঘের প্রতিনিধি।

জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতেরেস জানিয়েছেন, আগামী সপ্তাহের মধ্যে ইউক্রেন এবং রাশিয়া আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত ঘোষণা করতে পারবে বলে তারা আশাবাদী। এর ফলে পৃথিবীজুড়ে যে খাদ্যসংকট শুরু হয়েছে, তা খানিকটা বাগে আসবে বলে মনে করছেন গুতেরেস। বস্তুত, বুধবার বৈঠকের পর তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী তথা ওই বৈঠকের অন্যতম প্রতিনিধি জানিয়েছেন, তিনিও বৈঠক নিয়ে অত্যন্ত আশাবাদী।

যুদ্ধ পরিস্থিতিতে ইউক্রেনের বন্দরে প্রায় ২২ মিলিযন টন খাদ্যশস্য আটকে আছে। কৃষ্ণসাগর দিয়ে ওই শস্য আফ্রিকা-সহ গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ শুরু হওয়ার পর রাশিয়া ওই শস্য বাইরে যেতে দিচ্ছে না বলে ইউক্রেনের অভিযোগ। তাদের দাবি, কৃষ্ণসাগরে রাশিয়া অবরোধ করে রেখেছে। অন্যদিকে রাশিয়া ব্লকেডের কথা স্বীকার করে জানিয়েছে ইউক্রেন কৃষ্ণসাগরে মাইন ফেলে রেখেছে। সে জন্যই তারা ওই অঞ্চলে কোনো জাহাজ ঢুকতে দিচ্ছে না।

এই পরিস্থিতিতে গোটা বিশ্বেই খাদ্যসংকট তৈরি হয়েছে। আফ্রিকার একাধিক দেশ খাদ্যসংকট ঘোষণা করেছে। বিষযটি নিয়ে সমাধানসূত্রে পৌঁছাতে তুরস্ক এগিয়ে আসে। বুধবার ইস্তাম্বুলে বৈঠকে বসে দুই দেশ। ইউক্রেন এবং রাশিয়া বৈঠক মনিয়ে এখনো মুখ না খুললেও জাতিসংঘ এবং তুরস্ক দুইপক্ষই জানিয়েছে যে, বৈঠক ফলপ্রসূ হয়েছে। আগামী মাসের মধ্যে সমাধানসূত্রে পৌঁছানো গেলে ইউক্রেনের বন্দর দিয়ে জাহাজ খাদ্যশস্য নিয়ে বার হতে পারবে বলে মনে করা হচ্ছে।

ইউকরেন এবং রাশিয়া দুইপক্ষই বিপুল পরিমাণ খাদ্যশস্য বিশ্বের বাজারে রপ্তানি করে। ইউক্রেনের পাশাপাশি রাশিয়াও এই চুক্তির ফলে বিশ্বে খাদযশস্য রপ্তানি করতে পারবে বলে বিশেষজ্ঞদের ধারণা।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
ViSa

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

জুন 15, 2026
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

জুন 15, 2026
BANJER

বেনজীরকে বাংলাদেশে ফেরত নেওয়ার আহ্বান আমিরাতের

জুন 15, 2026
Latest News
ViSa

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

BANJER

বেনজীরকে বাংলাদেশে ফেরত নেওয়ার আহ্বান আমিরাতের

জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধস

তেলের দাম

শান্তিচুক্তির খবরে কমলো তেলের দাম, বিশ্ব শেয়ারবাজারে বড় উত্থান

যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি

হরমুজ প্রণালি খোলা ও মার্কিন অবরোধ প্রত্যাহার : যা যা থাকছে যুক্তরাষ্ট্র–ইরান চুক্তিতে

যুদ্ধবিরতি

আজ রাত থেকেই কার্যকর ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি চুক্তি

তেলের দাম

বিশ্ববাজারে তিন মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে তেলের দাম

আকুতি

সীমান্তে শূন্যরেখায় আটকে থাকা ১২ জনের আকুতি ‘আমাদের বাঁচান’

যুবক নিহত

রাশিয়ায় ‘ড্রোন হামলায়’ জামালপুরের যুবক নিহত

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa