Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ খাবারের টাকা চাওয়ায় পিস্তল নিয়ে ছাত্রলীগ নেতার হামলা
অপরাধ-দুর্নীতি বিভাগীয় সংবাদ

খাবারের টাকা চাওয়ায় পিস্তল নিয়ে ছাত্রলীগ নেতার হামলা

By জুমবাংলা নিউজ ডেস্কJanuary 4, 20202 Mins Read

খাবারের টাকা চাওয়ায় পিস্তল নিয়ে ছাত্রলীগ নেতার হামলা

Advertisement

জুমবাংলা ডেস্ক : কুষ্টিয়া সরকারি কলেজের হোস্টেলে ছাত্রলীগ নেতার নেতৃত্বে পিস্তল নিয়ে হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এতে হোস্টেলের তিনজন আবাসিক শিক্ষার্থী আহত হন। পরে তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার বেলা আড়াইটার দিকে হোস্টেলে এ হামলার ঘটনা ঘটলে একই দিন বিকেলে জরুরি সভা করে অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ঘোষণা দেয় কলেজ কর্তৃপক্ষ।

উপদেষ্টা কমিটির জরুরি সভায় কলেজ অধ্যক্ষ কাজী মনজুর কাদিরের সভাপতিত্বে কমিটির আট সদস্যের উপস্থিতিতে তিনটি সিদ্ধান্ত নেয়া হয়।

সিদ্ধান্তগুলো হলো: হামলাকারীরা যদি আবাসিক হয়, তাদের আবাসিক সুবিধাসহ ছাত্রত্ব বাতিল, জড়িত অনাবাসিক ছাত্রদের ছাত্রত্ব বাতিল করার ব্যাপারে পদক্ষেপ গ্রহণ এবং হামলাকারী বহিরাগতদের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা।

সূত্র মতে, হামলার ঘটনায় এরই মধ্যে অভিযুক্ত পাঁচ ছাত্রকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন হোস্টেল সুপার হাবিবুর রহমান। নোটিশ পাওয়া শিক্ষার্থীরা হলেন- কলেজের পরিসংখ্যান বিভাগের সম্মান তৃতীয় বর্ষের ছাত্র রুবেল হোসেন, আশরাফুল ইসলাম ওরফে জয়, মানিকুজ্জামান, সমাজবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আতাউল হক এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র আবু রায়হান।

প্রত্যেক চিঠিতে উল্লেখ করা হয়, বহিরাগত একদল সন্ত্রাসীকে সঙ্গে করে দেশীয় অস্ত্র ও পিস্তল নিয়ে ছাত্র হোস্টেলের ভেতর ঢুকে নিরীহ ছাত্রদের ওপর হামলা করে হোস্টেলের তথা কলেজের পরিবেশ বিনষ্ট করা হয়েছে। চিঠিতে ছাত্রত্ব কেন বাতিল করা হবে না, মর্মে তিন কর্মদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

সূত্র জানায়, কলেজ কর্তৃপক্ষের নির্দেশে হোস্টেলের আবাসিক ছাত্রদের সমন্বয়ে ডাইনিং পরিচালিত হয়। সেখানে রাফিউল ইসলাম নামের একজন আবাসিক ছাত্র ব্যবস্থাপক হিসেবে আছেন। ঘটনার দিন দুপুরে রুবেল ও আতাউলের কাছে ডিসেম্বর মাসের খাবারের টাকা চাইতে যান রাফিউল ইসলাম। এ সময় তারা রাফিউলের সঙ্গে খারাপ আচরণ করেন। একপর্যায়ে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন তারা। এ সময় রুবেল কুষ্টিয়া সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীনকে ফোন করে হোস্টেলে ডেকে নেন। তাদের সঙ্গে আশরাফুল ইসলাম, মানিকুজ্জামান, আবু রায়হানসহ আরো কয়েকজন বহিরাগত সেখানে যান।

এ সময় তাদের হাতে দেশীয় অস্ত্র ও পিস্তল ছিল। হোস্টেলে প্রবেশ করে তারা সজল, বিপুল ও মুন নামে তিন ছাত্রকে মারধর করেন। পরে আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হয়। এর মধ্যে বিপুল ও মুনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয় এবং সজলকে হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে কুষ্টিয়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার কুন্ডু বলেন, আহত সজল বাদী হয়ে গতকাল রাতেই জয়নালসহ ছয়-সাতজনকে আসামি করে থানায় মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি স্বপন হোসেন বলেন, আহত শিক্ষার্থীদের সবাই কলেজ ছাত্রলীগের কর্মী। অহেতুক তাঁদের মারা হয়েছে। জয়নাল ছাড়া হামলাকারীরা কেউ ছাত্রলীগের কেউ না। তবে তারা জয়নালের সঙ্গে চলাফেলা করেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Lash

রাতে খেয়ে ঘুমিয়েছিলেন দম্পতি, সকালে মিললো জোড়া লাশ!

July 13, 2026
জার্সি বদল

‘হতাশ’ একনিষ্ঠ ব্রাজিল ভক্তের দুধ দিয়ে গোসল করে জার্সি বদল

July 13, 2026
বন্যা পরিস্থিতি

সিলেট–সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি নিয়ে শঙ্কার কথা জানাল সতর্কীকরণ কেন্দ্র

July 13, 2026

Latest News

Lash

রাতে খেয়ে ঘুমিয়েছিলেন দম্পতি, সকালে মিললো জোড়া লাশ!

জার্সি বদল

‘হতাশ’ একনিষ্ঠ ব্রাজিল ভক্তের দুধ দিয়ে গোসল করে জার্সি বদল

বন্যা পরিস্থিতি

সিলেট–সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি নিয়ে শঙ্কার কথা জানাল সতর্কীকরণ কেন্দ্র

তিন যমজ বোন

কুড়িগ্রামে তিন যমজ বোন পেলেন ট্যালেন্টপুলে বৃত্তি

ট্রাকচাপা

ট্রাকচাপায় মা ও দুই সন্তানসহ নিহত ৪

CLG

দুলারহাট মডেল কলেজ আইসিটি পরীক্ষার নামে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়

Imam

মসজিদে আজান দেওয়ার সময় প্রাণ গেল ইমামের

Manikganj

দুঃসময়ে খোঁজ নেননি সিনিয়র নেতারা, মানিকগঞ্জে আ. লীগ তৃণমূলে ক্ষোভ

Girls

মেয়েকে হত্যা করে বস্তাবন্দী লাশ সড়কে ফেলে দেন মা

Chattagram

হঠাৎ বন‍্যায় চট্টগ্রামে মৎস্য-কৃষিখাতে শতকোটি টাকা ক্ষতির আশঙ্কা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa