Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা যোগ দিলেন আ.লীগে
রাজনীতি

খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা যোগ দিলেন আ.লীগে

By Bhuiyan Md TomalFebruary 14, 20242 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা সৈয়দ এ কে একরামুজ্জামান আওয়ামী লীগে যোগ দিয়েছেন।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর উত্তরা বোট ক্লাবে এক মতবিনিময় সভায় তিনি আওয়ামী লীগে যোগ দেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হলে একরামুজ্জামানকে বহিষ্কার করে বিএনপি। পরে ব্রাহ্মণবাড়িয়া-১ আসন থেকে কলার ছড়ি প্রতীকে ৮৯ হাজার ৪২৪ ভোট পেয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী সাবেক সংসদ সদস্য বি এম ফরহাদ হোসেন পান ৪৬ হাজার ১৮৯ ভোট।

জানা গেছে, রাজধানীর উত্তরা বোট ক্লাবে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার জনপ্রতিনিধিদের মতবিনিময় সভা ছিল। একরামুজ্জামান নিজেই এ সভার আয়োজন করেন। এতে উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মিলিয়ে প্রায় ৩০০ জনপ্রতিনিধি অংশ নেন।

সভায় ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগ দেন একরামুজ্জামান। এ সময় মোকতাদিরও তাকে আওয়ামী লীগে বরণ করে নেন।

ওই সভায় ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মঈন উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি হেলাল উদ্দিন, সহসভাপতি হাজী হেলাল উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী, জেলা জজ আদালতের সরকারি কৌসুলী (পিপি) ও জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম ও সাবেক দপ্তর সম্পাদক তানজিল আহমেদ উপস্থিত ছিলেন।

সভায় দেওয়া বক্তব্যে একরামুজ্জামান বলেন, মাননীয় মন্ত্রী আমাকে আপনাদের সামনে রেখে আওয়ামী লীগে গ্রহণ করে নিয়েছেন। এটি আমার জন্য স্মরণীয় হয়ে থাকবে।

বিএনপির রাজনীতি এখন লিফলেট বিতরণের মধ্যেই সীমাবদ্ধ : কাদের

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
আ.লীগে উপদেষ্টা খালেদা জিয়ার: দিলেন যোগ রাজনীতি সাবেক
Bhuiyan Md Tomal
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.

Related Posts
Mirza Abbas

যার খুশি হ্যাঁ ভোট দেবে, যার খুশি না ভোট দেবে : মির্জা আব্বাস

February 2, 2026
তারেক রহমান

বিএনপি সরকার গঠন করলে প্রথম দায়িত্ব দেশ পুনর্গঠন করা : তারেক রহমান

February 2, 2026
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

নারীদের পিছিয়ে রেখে দেশ এগিয়ে নেওয়া সম্ভব নয়: তারেক রহমান

February 2, 2026
Latest News
Mirza Abbas

যার খুশি হ্যাঁ ভোট দেবে, যার খুশি না ভোট দেবে : মির্জা আব্বাস

তারেক রহমান

বিএনপি সরকার গঠন করলে প্রথম দায়িত্ব দেশ পুনর্গঠন করা : তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

নারীদের পিছিয়ে রেখে দেশ এগিয়ে নেওয়া সম্ভব নয়: তারেক রহমান

জামায়াত আমিরের নির্বাচনী সমাবেশ

আজ চট্টগ্রাম ও কক্সবাজারে জামায়াত আমিরের নির্বাচনী সমাবেশ

তারেক রহমান

আজ খুলনা-যশোরে জনসভায় যোগ দেবেন তারেক রহমান

Didar

বহিষ্কৃত বিএনপি নেতা দিদার মোল্লা দলীয় পরিচয়ে ওয়াজ মাহফিলে সক্রিয়—নির্বাচনী পরিবেশ নিয়ে তীব্র উদ্বেগ

জামায়াত আমির

জনগণের সম্পদে হাত দেওয়া হবে না : জামায়াত আমির

জামায়াতে ইসলামী

শান্তি কমিটির কথা ‘আজগুবি’ : জামায়াতে ইসলামী

সালাহউদ্দিন

ধর্মের ভিত্তিতে রাজনৈতিক বিভাজন করতে চায় স্বাধীনতাবিরোধীরা : সালাহউদ্দিন

তারেক রহমান

সোমবার খুলনা বিভাগে যাচ্ছেন তারেক রহমান

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.